নোয়াখালীতে বিএনপির পদযাত্রা ঘিরে হামলা-সংঘর্ষের আসামি ২০২

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১২, ২০২৩ | ৫:৩৪
Link Copied Successfully!

নোয়াখালীতে বিএনপির পদযাত্রাকে ঘিরে হামলা ও সংঘর্ষের ঘটনায় দলটির ২০২ জন নেতা-কর্মীর বিরুদ্ধে তিন থানায় পৃথক তিনটি মামলা হয়েছে। এসব মামলার এজাহারে ৪২ জনের নাম উল্লেখ করা হয়েছে, অন্যদের অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। তিন মামলায় পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে।

শনিবার রাতে সেনবাগ, বেগমগঞ্জ ও সুধারাম (সদর) থানায় মামলাগুলো করা হয়। এর মধ্যে সেনবাগ থানায় দায়ের হওয়া মামলার বাদী পুলিশ। আর বাকি দুটি মামলার বাদী আওয়ামী লীগের দুই নেতা। গ্রেপ্তার ব্যক্তিরা স্থানীয়ভাবে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থক।

সেনবাগ, বেগমগঞ্জ ও সুধারাম থানা সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে সেনবাগ উপজেলার ছাতারপাইয়া বাজারে বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা মুখোমুখি অবস্থানে পৌঁছান। একপর্যায়ে উভয় পক্ষ পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে বিএনপির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। পরে পুলিশ শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

ছাতারপাইয়ার এই সংঘর্ষের ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) বদিউল আলম বাদী হয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিএনপি ও সহযোগী সংগঠনের ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করে একটি মামলা করেছেন। এই মামলায় রাতে অভিযান পরিচালনা করে চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর এলাকায় বিএনপির একই কর্মসূচিকে ঘিরে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলাম বাদী হয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৬০ থেকে ৭০ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছেন। এই মামলায় পুলিশ এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।

বিজ্ঞাপন

অন্যদিকে, সদর উপজেলার অশ্বদিয়া এলাকায় বিএনপির পদযাত্রায় হামলা চালান স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় অশ্বদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আওয়ামী লীগ সমর্থক মো. রিয়াজ হোসেন বাদী হয়ে সুধারাম থানায় গতকাল রাতে একটি মামলা করেছেন। মামলার এজাহারে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী, সুধারাম থানার ওসি আনোয়ারুল ইসলাম ও বেগমগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক পৃথক তিনটি মামলা হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।  তাঁরা বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেপ্তারের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান।  তিনি বলেন, বিএনপি জেলার নয়টি উপজেলায় শান্তিপূর্ণ কর্মসূচির আয়োজন করেছিল। কিন্তু সেনবাগ, বেগমগঞ্জ, সদর, কবিরহাট, চাটখিল ও সোনাইমুড়ীতে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা বিনা উসকানিতে বিএনপির কর্মসূচিতে বাধা দিয়েছেন, হামলা করেছেন। সেনবাগে পুলিশও বিএনপির কর্মীদের ওপর হামলা চালিয়েছে। পুলিশ হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে ক্ষমতাসীন দলকে খুশি করতে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে সাজানো মামলা দিয়েছে।

সূত্র: প্রথম আলো

E/N

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলবে ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কেন্দ্রে হরিলুট: কাগজে-কলমে হাজারো শিক্ষার্থী, বাস্তবে নেই অস্তিত্ব! ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম ‘শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে’ ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু, একসঙ্গে জানাযা শেষে দাফন চাঁদপুরে বাকি না দেওয়ায় দোকানির বিরুদ্ধে থানায় অভিযোগ হাজীগঞ্জে নিজ উদ্যোগে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন ইউপি সদস্য পদপ্রার্থী সম্রাট প্রধানীয়া চাঁদপুরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রি , দুই প্রতিষ্ঠানকে জরিমানা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন অডিট ফি ও সিডিএফ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চান্দ্রা বিকল্প কেন্দ্রীয় সমবায় সমিত মতলব উত্তরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুর বড় স্টেশনে ছিনতাই করা ১৮ ভরি স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩ মতলব দক্ষিণে র‍্যালি ও আলোচনার মাধ্যমে সমবায় দিবস পালিত চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩৮ নেতাকর্মীসহ ৪৪ জন গ্রেফতার, ২৫ কিশোর আটক মতলব দক্ষিণে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনাসভা হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে জাতীয় সমবায় পুরস্কার পাচ্ছেন মোঃ জসিম উদ্দীন মতলব দক্ষিণে প্রশাসনের বিপ্লব ও সংহতি দিবস পালিত