লক্ষ্মীপুরে পিকআপ খাদে, চালকসহ নিহত দুই

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ৭, ২০২৩ | ৫:৫১
Link Copied Successfully!
লক্ষ্মীপুরে ইটবাহী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে চালক মো. নুরনবী (৩০) ও শ্রমিক মো. সিরাজের (৩৫) মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ছটকির সাঁকো এলাকার লক্ষ্মীপুর-রামগতি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরনবী ভবানীগঞ্জ ইউনিয়নের পশ্চিম চরমনসা গ্রামের শাহ আলমের ছেলে ও সিরাজ একই এলাকার রফিকুল ইসলামের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ইট নিয়ে পিকআপটি ভবানীগঞ্জের মিয়ারবেড়ি এলাকা থেকে লক্ষ্মীপুর দিকে আসছিল। ঘটনাস্থল পৌঁছলে একটি দ্রুতগতির সিএনজি চালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটির সামনের অংশ রাস্তার পাশের খাদে ও পেছনের অংশ রাস্তায় উল্টে পড়ে। এ সময় পিকআপে থাকা ইট রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে যায়। পিকআপ চালক নুরনবী ঘটনাস্থল মারা যান। শ্রমিক সিরাজকে আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিলে মারা যায়।ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য মোস্তফা আহমেদ তুহিন বলেন, নিহত দুজনই আমাদের এলাকার বাসিন্দা। দুজনই পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি ছিলেন। তাদের মৃত্যু দুঃখজনক।

সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আল-আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল এসেছি। দুর্ঘটনায় দুজন মারা গেছেন। নিহতদের মরদেহ সদর হাসপাতালের মর্গে রয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ