টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৬৫ শিশু-কিশোর

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ২৮, ২০২৩ | ২:৩৪
Link Copied Successfully!

সীতকুণ্ডে টানা ৪০ দিন এশার ও ফজরের নামাজ জামাতে পড়ায় ৬৫ শিশু-কিশোরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ বগাচতর মজর উল্লাহ ভূঁইয়া বাড়ি জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে শিশু-কিশোরদের হাতে এ সাইকেলগুলো উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর উদ্দিন ভূঁইয়ার পরিচালনায় এ সময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম বলেন, অত্র এলাকার শিশু-কিশোরদেরকে নিয়মিত নামাজী হিসেবে গড়ে তোলার উৎসাহ প্রদানের জন্য ফজর এবং এশার নামাজ জামাতে পড়ার এ প্রতিযোগিতার আয়োজন করি। এতে প্রাথমিক ভাবে ৬৯ জন শিশু-কিশোর রেজিস্ট্রিশন করলেও চারজন প্রতিযোগী নিয়মিত হতে পারেনি। তাই ৬৫ জনকে সাইকেল উপহার দেওয়া হয়।

পুরস্কারপ্রাপ্ত কিশোর সাব্বির আনোয়ার বলেন, এ প্রতিযোগীতা আমাদেরকে নিয়মিত জামাতে নামাজ পড়ার অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ