লক্ষীপুরে মায়ের দশ বছরের কারাদণ্ড, সঙ্গে থাকবে ১৬ মাসের মারিয়া

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ১৭, ২০২৩ | ৩:৫৪
Link Copied Successfully!

লক্ষ্মীপুরের রায়পুরে পারিবারিক কলহের জের ধরে স্বামী সহিদ হোসেনকে শ্বাসরোধ করে হত্যা করায় আমেনা বেগমের দশ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

তবে এরমধ্যে বেদনায়দায়ক ঘটনা ছিল তার ১৬ মাস বয়সী শিশু কন্যা ফাতেমা আক্তার মারিয়ার কারাগারে যাওয়ার ঘটনা। রায়ের পর আমেনার চোখগুলো হতাশায় নিমজ্জিত দেখা গেলেও আদালতপাড়ায় উপস্থিত লোকজন তাকিয়ে ছিল ছোট্ট শিশুটির দিকে। নিষ্পাপ শিশুটিও চারদিকে মানুষজনকে দেখছিল।

সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় প্রদান করেন। একই সঙ্গে আমেনার দশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রায়ের সময় আসামি আমেনা আদালতে উপস্থিত ছিলেন। তার কোলে দুধের শিশু ছিল। আমেনা তার সঙ্গে কারাগারে রাখতে চাইলে শিশুটিকেও রাখতে পারবে।

পরিবার ও আদালত সূত্র জানায়, সহিদের মৃত্যুর সময় দণ্ডপ্রাপ্ত আমেনা গর্ভবতি ছিলেন। মৃত্যুর পর তার কোলজুড়ে কন্যা শিশুর জন্ম হয়। তার নাম রাখা হয় ফাতেমা আক্তার মারিয়া। এখন তার বয়স ১৬ মাস। ২০২২ সালের ২৬ এপ্রিল ময়নাতদন্ত প্রতিবেদন আসে। সেখানে সহিদকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রমাণ পাওয়া যায়। এতে সহিদের ভাই আবদুল আলী খোকনের লিখিত অভিযোগটি পরবর্তীতে মামলা হিসেবে রুজু করা হয়। ২৯ এপ্রিল রায়পুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। তখনও শিশু মারিয়া আমেনার কোলে ছিল। পরে আদালত থেকে জামিন নিয়ে এতদিন তিনি মুক্ত ছিলেন।

সোমবার রায়ের সময় শিশু মারিয়াকে নিয়েই আমেনা আদালতে উপস্থিত হন। দুধের শিশু হওয়ায় রায়ের পর মায়ের সঙ্গে তাকেও কারাগারে যেতে হয়েছে। তাদের সংসারে আরও ৩ ছেলে রয়েছে।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত আমেনা বামনী ইউনিয়নের বামনী গ্রামে মমিনুল হকের মেয়ে। তার স্বামীর বাড়িও একই এলাকায়।

এজাহার সূত্র জানায়, সহিদ বামনী গ্রামের চান মিয়ার ছেলে। জীবিকার তাগিদে সহিদ জীবনের দীর্ঘ সময় প্রবাসে ছিলেন। অসুস্থতার কারণে ২০২০ সালের ৮ ডিসেম্বর প্রবাস জীবন ছেড়ে তিনি দেশে চলে আসেন। এরপর থেকে আমেনার সঙ্গে তার পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া বিবাদ হয়।

২০২১ সালের ২২ মার্চ রাতের খাবার শেষে তারা ঘুমাতে যায়। পরদিন সকালে আমেনার চিৎকার শুনে আশপাশের লোকজন ঘরে ঢুকে সহিদকে মৃত দেখতে পায়। পরে স্বাভাবিক মৃত্যু ভেবে মরদেহ দাফনের প্রস্তুতি নেওয়া হয়। গোসল করানোর সময় শরীরে কয়েকটি আঘাতের চিহ্ন দেখা যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের ভাই আবদুল আলী খোকন বাদী হয়ে রায়পুর থানায় লিখিত অভিযোগ করে।

২০২২ সালের ২৬ এপ্রিল ময়নাতদন্ত প্রতিবেদন আসে। এতে সহিদকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে প্রমাণ পাওয়া যায়। পারিবারিক কলহের জের ধরে মুখ চেপে ধরে আমেনা সহিদকে হত্যা করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আমেনার বিরুদ্ধে রায় প্রদান করে।

শিক্ষানবীশ আইনজীবী ফখরুল ইসলাম বলেন, শিশুটিকেও তার মায়ের সঙ্গে কারাগারে যেতে হয়েছে। এটি সবচেয়ে বেদনাদায়ক। তার দিকে তাকাতেই বুকের ভেতর হাহাকার করে উঠেছে। মায়ের অপরাধের কারণে তাকেও কারাবন্দি থাকতে হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ