কুমিল্লায় মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে আহত এসআই হেলিকপ্টারে ঢাকায়

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ১৬, ২০২৩ | ৫:০৬
Link Copied Successfully!

কুমিল্লায় অবরুদ্ধ করে রাখা বাবা-মাকে উদ্ধার করতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের এসআই আতিকুল্লাহ।

পুলিশ ও স্থানীয়রা জানান, ব্রাহ্মণবাড়িয়ার নাটাই উত্তর ইউনিয়নে বেহাইর গ্রামের বজলু মিয়া ও তার স্ত্রীকে ঘরে অবরুদ্ধ করে রাখে তাদের সন্তান নেশাগ্রস্ত ও বুদ্ধিপ্রতিবন্ধী সাইদুল ইসলাম।

৯৯৯ থেকে কল পেয়ে ঘটনা জানতে পেরে রোববার সন্ধ্যায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যায়। তার আগে দুপুর থেকেই সাইদুল ইসলাম নেশার টাকার জন্য বাবা-মাকে চাপ দিতে থাকে। একপর্যায়ে নেশার টাকা না পেয়ে বাবা-মাকে ঘরে অবরুদ্ধ করে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দেন এবং হাতে একটি ছুরি নিয়ে বাড়ির চারপাশে ঘোরাফেরা করতে থাকেন।

বিজ্ঞাপন

পুলিশ ঘটনাস্থলে যাওয়ার সঙ্গে সঙ্গেই আগে থেকে সাইদুরের হাতে থাকা ছুরি দিয়ে এসআই আতিকুল্লাহর ওপর আঘাত করেন। ছুরিকাঘাতে তার বুকের ডান পাঁজর এবং ডান হাতের অনেকটাই কেটে যায়।

আতিকুল্লাকে গুরুতর আহতাবস্থায় জেলা সদর হাসপাতালে নেওয়া হয় এবং ঘটনাস্থল থেকে সাইদুরসহ তার মা ও বাবা বজলু মিয়াকে পুলিশ হেফাজতে রাখা হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলার হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে রক্তক্ষরণ বন্ধ করা গেলেও তবে তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছি।

বিজ্ঞাপন

পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, উন্নত চিকিৎসার জন্য আহত এসআইকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু