কুমিল্লায় বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ৯, ২০২৩ | ৩:৩৪
Link Copied Successfully!

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন, ৮ রাউন্ড গুলিসহ আলী হাসান রিয়াদ এবং মো. শামীম নামে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

আলী হাসান রিয়াদ (২৯) জেলার আদর্শ সদর উপজেলার শিমপুর এলাকার মফিজুল ইসলামের ছেলে। মো. শামীম (২৮) জেলার চান্দিনা উপজেলার পরচঙ্গা গ্রামের আলী আহমেদের ছেলে।

ডিবির ওসি রাজেশ বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই সন্ত্রাসীর উপর গোয়েন্দা নজরদারি করা হয়। রোববার রাতে অস্ত্রসহ সন্ত্রাসী হাসান শাসনগাছা এলাকার মীম হাসপাতালের সামনে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পিস্তলসহ তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

তার দেয়া তথ্যের ভিত্তিতে শাসনগাছা কপি হাউজ-২ এন্ড রেস্টুরেন্ট থেকে সন্ত্রাসী মোঃ শামীমকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেয়া তথ্যের ভিত্তিতে শহরতলীর চম্পকনগর এলাকার ভাড়া বাসা থেকে বাকি সব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। পরে অস্ত্র আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়।

 

Ni/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে মেঘনা নদী থেকে ১৪ বছর বয়সী অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি’: প্রধানমন্ত্রী মতলবে ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কেন্দ্রে হরিলুট: কাগজে-কলমে হাজারো শিক্ষার্থী, বাস্তবে নেই অস্তিত্ব! ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম ‘শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে’ ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু, একসঙ্গে জানাযা শেষে দাফন চাঁদপুরে বাকি না দেওয়ায় দোকানির বিরুদ্ধে থানায় অভিযোগ হাজীগঞ্জে নিজ উদ্যোগে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন ইউপি সদস্য পদপ্রার্থী সম্রাট প্রধানীয়া চাঁদপুরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রি , দুই প্রতিষ্ঠানকে জরিমানা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন অডিট ফি ও সিডিএফ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চান্দ্রা বিকল্প কেন্দ্রীয় সমবায় সমিত মতলব উত্তরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুর বড় স্টেশনে ছিনতাই করা ১৮ ভরি স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩ মতলব দক্ষিণে র‍্যালি ও আলোচনার মাধ্যমে সমবায় দিবস পালিত চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩৮ নেতাকর্মীসহ ৪৪ জন গ্রেফতার, ২৫ কিশোর আটক মতলব দক্ষিণে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনাসভা