কুমিল্লায় নির্যাতনের পর গরম পানি দিয়ে ঝলসানো হয় গৃহপরিচারিকা শিশুর শরীর

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ৪, ২০২৩ | ৩:২৮
Link Copied Successfully!

কুমিল্লায় সুমাইয়া আক্তার নামে এক গৃহপরিচারিকাকে অমানবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ‌১০-১২ বছরের ওই শিশুর পুরো শরীরে আঘাতের ক্ষতচিহ্ন। রয়েছে গরম পানিতে ঝলসে দেওয়ার ঘা।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবু তাহেরের স্ত্রী তাহমিনা তুহিন তার ওপর চালিয়েছেন এমন ভয়াবহ নির্যাতন। মঙ্গলবার রাতে জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। আটক করা হয়েছে গৃহকর্ত্রী তাহমিনাকে।

কুমিল্লা নগরীর ধর্মপুর ভিক্টোরিয়া কলেজসংলগ্ন পূর্ব দৌলতপুর এলাকার এসআরটি প্যালেস বাসায় এ ঘটনা ঘটে। বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা চলছে ওই শিশুটির। তার গ্রামের বাড়ি জেলার দেবিদ্বার উপজেলার তেবাড়িয়া গ্রামে।

বিজ্ঞাপন

হাসপাতালে চিকিৎসাধীন ওই নির্যাতিত শিশু জানায়, আবু তাহেরের মেয়ে ফাহমিদা তিমুর ঢাকার বাসা ও আবু তাহেরের কুমিল্লার বাসায় চার বছর ধরে কাজ করছে সে। কাজে দেরি হলেই তাহেরের স্ত্রী ও মেয়ে ফাহমিদা তাহের তিমু বেত দিয়ে মারধর করে এবং গরম পানি ঢেলে দেয়।

মঙ্গলবার গরম পানি ঢেলে তার পা ঝলসে দেয়। সন্ধ্যার দিকে সে বারান্দা দিয়ে নিচে লাফিয়ে পড়ে এবং পাশের মেয়েদের একটি হোস্টেলে গিয়ে আশ্রয় নেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কলেজছাত্রী বলেন, কয়েক দিন ধরে আমরা ওপরে চিৎকার চেচামেচি শুনি। মঙ্গলবারও একই আওয়াজ শুনি। পরে দেখি ছোট একটি মেয়ে আমাদের রুমে প্রবেশ করে আশ্রয় চায়। তার পা ঝলসে যাওয়া। পরে আমরা ৯৯৯-এ বিষয়টি পুলিশে জানাই। এ সময় আবু তাহেরের স্ত্রী তাহমিনা তুহিন মেয়েকে আটকে রাখতে চেয়েছেন। স্থানীয়দের বাধায় পারেননি।

বিজ্ঞাপন

এ বিষয়ে ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবু তাহের বলেন, মেয়েটি আমাদের আত্মীয়। আজ আমি বাইরে ছিলাম। আমার স্ত্রী জানিয়েছেন, তাকে মারধর করেননি। সে পাপোসে পা পিছলে পড়ে পায়ে একটু গরম পানি পড়েছে। পাশের হোস্টেলের একটি মেয়ে বিষয়টিকে বড় করেছে।

বুধবার দুপুরে কোতোয়ালি মডেল থানার ওসি আহমেদ সনজুর মোর্শেদ বলেন, আমরা গৃহকর্ত্রী তাহমিনাকে থানায় নিয়ে এসেছি। মেয়েটির পা ঝলসে গেছে। ওর চিকিৎসা চলছে। শিশুটির পরিবারের লোকজন এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু