
কুমিল্লায় ৪৬ বোতল বিদেশী মদ’সহ শহীদ গ্রেফতার
Link Copied Successfully!


কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন কড়ইবন এলাকা হতে ৪৬ বোতল বিদেশী মদ’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-১১।
র্যাব-১১, এর একটি আভিযানিক দল গত ১৭ ডিসেম্বর সন্ধ্যায় কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন কড়ইবন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৪৬ বোতল বিদেশী মদ’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।


গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন ঝোলায়, কুড়িয়াপাড়া গ্রামের আমিনুল ইসলাম এর ছেলে মোঃ শহীদুল ইসলাম শহীদ (২২)।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর
বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Ni/N







