বাস খাদে পড়ে প্রাণ গেল দুই নারীর: ‍আহত ১৫

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ১৭, ২০২২ | ৩:১৮
Link Copied Successfully!

ঢাকার ধামরাইয়ে একটি আঞ্চলিক সড়কে শ্রমিকবাহী বাস খাদে পড়ে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতরা নিকটস্থ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।

নিহতরা হলেন- ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের মধুডাঙ্গা এলাকার আকলিমা আক্তার (৪০) ও চৌহাট ইউনিয়নের দেউলি গ্রামের সুরাইয়া বেগম (৩০)। তারা সবাই ধামরাইয়ের কালামপুর ডাউটিয়া এলাকার প্রতীক সিরামিকসের শ্রমিক।

প্রতীক সিরামিকসের শ্রমিক মর্জিনা বলেন, আমরা বাসে করে প্রতিদিন অফিসে যাই। আগে যে গাড়ি চালাতো সে অনেক ভালো ছিল। গাড়ি নষ্ট হওয়ার কারণে আগের ড্রাইভার চলে গেছে। যে নতুন এসেছে তার চালানো ভালো না। একলা একলাই গাড়ি নিচে নামিয়ে দিয়ে ছে। গাড়ি ভর্তি মানুষ ছিল। সবাই আঘাত পেয়েছে। আমারও কপাল কেটে গেছে। গাড়িতে ৪০-৫০ জন লোক ছিল।

বিজ্ঞাপন

ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা বলেন, ভোর ৬টার দিতে সানোড়া ই উনিয়নের খাগুরতা গ্রামে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। প্রতীক সিরামিকসের বাসটি মানিকগঞ্জের সাটুরিয়া থেকে ধামরাইয়ের কালামপুরে তাদের কারখানায় শ্রমিক আনছিল। বাসটিতে ৪৫ জনের মতো শ্রমিক ছিল। এসময় দুর্ঘটনাবশত বাসটি প্রায় ২০ ফুট গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলে গিয়ে আমরা বাসের ভিতরে সামনের অংশে তিনজনকে আটকা অবস্থায় পাই।

৩০ মিনিটের চেষ্টায় একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও সুরাইয়া ও আকলিমা নামে দুই শ্রমিককে মৃত অবস্থায় উদ্ধার করি। এ ঘটনায় ১০-১৫ জন আহত হয়েছেন। তবে গুরুতর না হওয়ায় তারা নিকটস্থ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।

 

বিজ্ঞাপন

Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ