
ছয় কেজি গাঁজা’সহ ফরিদপুরের ফরিদ গ্রেফতার
Link Copied Successfully!


র্যাব-১১ কর্তৃক কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে ছয় কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কুমিল্লা র্যাব-১১।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল ১৩ ডিসেম্বর সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান
পরিচালনা করে।
অভিযানে ছয় কেজি গাঁজা’সহ ফরিদপুর জেলার মধুখালী থানাধীন খোদাবাশঁপুর গ্রামের আব্দুল খালেক শেখের ছেলে মোঃ ফরিদ শেখ (২৫) কে গ্রেফতার করে।


র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।








