ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রেমিকের আত্মহত্যা

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ৭, ২০২২ | ৪:২৬
Link Copied Successfully!

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রেমের কারণে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অন্তর রায় নামে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার দিবাগত রাতে পৌরশহরের রাধানগর এলাকায় নিজ ঘরে সিলিংফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। অন্তর রায় ওই এলাকার পল্টু রায়ের ছেলে।

এদিকে গলায় ফাঁস দেওয়ার আগে রাত ২টার দিকে নিজের ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দেন অন্তর রায়। সেখানে তিনি প্রেমঘটিত বিষয় তুলে ধরেন।

বিজ্ঞাপন

অন্তর রায় তার ফেসবুক স্ট্যাটাসে  লিখেন— জীবনটা অনেক সুন্দরভাবে গুছাইতে চাইছিলাম। কিন্তু মনের মানুষকে না পাওয়া, ব্যর্থতা, আপন মানুষগুলোর ভুল বোঝা, চাপ লাগা, নিজের সম্মানে দাগ লাগা— সবকিছু মিলিয়ে আমি আর টিকে থাকতে পারলাম না।  মা-বাবা, বন্ধুবান্ধব, প্রিয় মানুষ, ভাইবোন, আত্মীয়স্বজন, যদি আমি কোনো ভুল করে থাকি তা হলে আমাকে মাফ করে দিবেন। এই পৃথিবী আমাকে বাঁচতে দিল না। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।আলবিদা।

আখাউড়া থানার ওসি বলেন, প্রেমের কারণে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ওই যুবক আত্মহত্যা করেছেন। তার প্রাথমিক সত্যতা মিলেছে। তবে পরিবার থেকে কোনো অভিযোগ পেলে তদন্ত অনুযায়ী আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে।

 

বিজ্ঞাপন

Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ