
কুমিল্লায় ৩৩ টি বিয়ার’সহ খোকন মিয়া গ্রেফতার
Link Copied Successfully!


কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন জগপুর (দক্ষিণপাড়া) এলাকা হতে ৩৩ টি বিয়ার সহ এক জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-১১।
র্যাব-১১, এর আভিযানিক দল গত ৩০ অক্টোবর রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন জগপুর (দক্ষিণপাড়া) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৩৩ টি বিয়ার’সহ এক জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন জগপুর (দক্ষিণপাড়া) গ্রামের মৃত মমতাজ মিয়ার ছেলে গ্রেফতার মিয়া (৪৫)।


র্যাব-১১ এর উপ-পরিচালক মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Ni/N







