কমলাপুরে ট্রেনে কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ৫

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ৮, ২০২২ | ১০:১০
Link Copied Successfully!

বাড়ি থেকে রাগ করে চলে আসা ১৭ বছর বয়সের এক কিশোরীকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

শনিবার গভীর রাতের স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ট্রেনে এ ঘটনার সময় কমলাপুর রেলওয়ে থানা পুলিশ ওই পাঁচজনকে গ্রেফতার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- নাজমুল (২৫), আনোয়ার (২০), সুমন (২১), নাইম (২৫) ও রোমান প্রকাশ কালু (২২)।

বিজ্ঞাপন

তাদের মধ্যে দুইজন রেলওয়ের আউটসোর্সিং পরিচ্ছন্নতাকর্মী এবং বাকিরা ভবঘুরে বলে জানিয়েছেন কমলাপুর রেলওয়ে থানার ওসি ফেরদাউস আহম্মেদ বিশ্বাস।

তিনি বলেন, রাত সাড়ে ১২টা থেকে একটার মধ্যে প্লাটফরমে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের বগিতে এই তরুণীকে ধর্ষণ করা হয়।

নিয়মিত টহল দেওয়ার সময় বিষয়টি দেখতে পেয়ে ওই পাঁচজনকে গ্রেফতার এবং কিশোরীকে উদ্ধার করে বলে ওসি জানান।

বিজ্ঞাপন

রেলওয়ে পুলিশ কর্মকর্তা ফেরদৌস বলেন, মায়ের সঙ্গে রাগারাগি করে সে নেত্রকোণার বাড়ি থেকে বের হয়ে রাতে রেলওয়ে স্টেশনে আসে বলে ওই কিশোরীর কাছ থেকে পুলিশ জানতে পেরেছে। পরিবারের সঙ্গে তার কী সমস্যা সে বিষয়ে জানার চেষ্টা করা হচ্ছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই কিশোরী লেখাপড়া জানে। এ বিষয়ে আইননানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ওসি ফেরদৌস।

সূত্র: যুগান্তর
H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ