কুমিল্লায় বিয়ের ৩ মাসের মধ্যেই লাশ হলেন নববধূ

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ১, ২০২২ | ৯:৩১
Link Copied Successfully!

কুমিল্লার চৌদ্দগ্রামে যৌতুক না দেওয়ায় বিয়ের তিন মাসের মধ্যেই লাশ হলেন ফাতেমাতুজ জোহরা (রোকসানা) নামে এক নববধূ।

যৌতুকের জন্য শ্বশুরবাড়ির লোকজন হত্যা করে বলে অভিযোগ নিহতের স্বজনদের। শুক্রবার রাতে পৌর এলাকার শ্রীপুর খাঁ বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই গৃহবধূর বাবা বাদী হয়ে স্বামী সাইফুল ইসলামকে প্রধান আসমি করে সাতজনের বিরুদ্ধে মামলা  করেন। পুলিশ রাতেই স্বামী সাইফুল ইসলামকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

নিহতের বড় বোন রাশেদা বেগম জানান, উপজেলার আলকরা ইউনিয়নের উত্তর কাইছুটি গ্রামের মো. আবুল বশরের মেয়ের সঙ্গে চৌদ্দগ্রাম পৌর এলাকার শ্রীপুর খাঁ বাড়ির মৃত সৈয়দ আহমেদের ছেলে মো. সাইফুলের গত ১০ জুন বিবাহ হয়। বিয়ের পর থেকেই সাইফুল ও তার পরিবার যৌতুকের দাবিতে নববধূ রোকসানার ওপর বিভিন্ন সময় নির্যাতন চালিয়ে আসছেন।

শুক্রবার সন্ধ্যায় সাইফুল আমার বাবা মো. আবুল বশরের মোবাইল ফোনে কল দিয়ে বলেন, রোকসানার অবস্থা খারাপ। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা খবর পেয়ে দ্রুত চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালের জরুরি বিভাগে এসে রোকসানার মরদেহ পড়ে আছে।

চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পুলিশ রাতেই স্বামী সাইফুল ইসলামকে গ্রেফতার করে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ