
কুমিল্লায় ২০ কেজি গাঁজা ও আট বোতল বিদেশী মদসহ গ্রেফতার দুই


র্যাব-১১ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন পাঁচথুবী এলাকা থেকে ২০ কেজি গাঁজা ও আট বোতল বিদেশী মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে কুমিল্লা র্যাব-১১।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল ২২ সেপ্টেম্বর রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন পাঁচথুবী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে ২০ কেজি গাঁজা ও আট বোতল বিদেশী মদসহ দুই জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলো, কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন উত্তর
কালিকাপুর গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে মোঃ ফারুক হোসেন (২২) ও একই থানার দক্ষিণ কালিকাপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে মোঃ জসিম @মালু (৪৫)।


র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের
বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।








