
কুমিল্লায় র্যাবের অভিযানে ফেন্সিডিল ও ইস্কাপসহ আটক এক


কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন টিক্কারচর ব্রীজ এলাকায় এক মাদক কারবারি’কে গ্রেফতার করে র্যাব। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন টিক্কারচর ব্রীজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে ১৫ বোতল ফেন্সিডিল ও ১৯ বোতল ইস্কাপসহ ০১ জন মাদক কারবারি’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক কারবারি কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার দক্ষিণ চর্থা (সৈয়দ বাড়ী) গ্রামের মৃত শফিক মিয়া’র ছেলে নিশু মিয়া (৪২)।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল ও ইস্কাপসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।









