বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, মাদক বিক্রির টাকাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক

ক্রেতা সেজে মাদক ব্যবসায়ীদের ধরলেন এএসপি

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ২৭, ২০২২ | ৬:০৪
Link Copied Successfully!

কুমিল্লার চান্দিনায় ক্রেতা সেজে মাদক ব্যবসায়ীদের ধরলেন দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) ফয়েজ ইকবাল।

এ সময় বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, মাদক বিক্রির টাকাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।

শুক্রবার রাত ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন চান্দিনা বাস স্টেশনের পাশে ধানসিঁড়ি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন- চান্দিনা ধাঁনসিড়ি এলাকার মাদক ব্যবসায়ী মহরম আলীর স্ত্রী আফিয়া বেগম (৩৫), কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের মো. হোসেনের স্ত্রী বিলকিছ বেগম (৩৮), চান্দিনা পৌর এলাকার বেলাশহর গ্রামের নূরুল ইসলামের ছেলে মো. রাসেল (৩৬) ও দেবীদ্বার উপজেলার বাগুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে সোহেল মিয়া (২৮)।

জানা যায়, চান্দিনা বাস স্টেশন সংলগ্ন একটি চা দোকানে দীর্ঘদিন যাবত বিভিন্ন প্রকার মাদক বিক্রি করে আসছিলেন মহরম আলী। তাকে এলাকার সবাই হাড্ডি বলেই চিনে। শুক্রবার রাত ৮টায় দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) ফয়েজ ইকবাল দুই সহযোগীকে মাদক কেনার জন্য ছদ্মবেশে পাঠান।

তারা ওই দোকান থেকে গাঁজা ও ফেন্সিডিল কেনার পর নিশ্চিত হয়ে এএসপি নিজেও সেখানে যান। সে সময় ওই দোকানে ও আশপাশে থাকা লোকজনদের মধ্যে কে মাদক বিক্রি করে আর কারা কিনে নেয় সব কিছুই গোপন ক্যামেরায় ভিডিও ধারণ করে মাদক ব্যবসায়ীদের ধাওয়া করে আটক করেন।

বিজ্ঞাপন

খবর পেয়ে চান্দিনা থানা পুলিশও অভিযানে অংশ নেয়। এ সময় ওই চা দোকান থেকে গাঁজা ও ফেন্সিডিল উদ্ধারের পর তাদের তথ্য অনুযায়ী পার্শ্ববর্তী একটি বাসায় অভিযান চালিয়ে সাড়ে ২১ কেজি গাঁজা, ১শ পিচ ইয়াবা ট্যাবলেট, ৪ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির প্রায় ২৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

সূত্র: যুগান্তর
H/N

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ