সৌদি আরবে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার খাদে পড়ে কুমিল্লার মনোহরগঞ্জের দুই ভাইসহ তিন যুবক নিহত হয়েছেন।

সৌদিতে সড়কে প্রাণ গেল তিন বাংলাদেশির

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ২৬, ২০২২ | ৬:১৮
Link Copied Successfully!

সৌদি আরবে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার খাদে পড়ে কুমিল্লার মনোহরগঞ্জের দুই ভাইসহ তিন যুবক নিহত হয়েছেন। বাংলাদেশ সময় গতকাল বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুর ১টার দিকে দেশটির আল কাসিম শহরে এই দুর্ঘটনা ঘটে।

আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আশিকুর রহমান হাওলাদার হিরন।

নিহতরা হলেন- ঝলম দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর গ্রামের খলিফা বাড়ির আবুল কাশেমের ছেলে মো. ফারুক হোসেন (২৫) ও মো. পারভেজ হোসেন (২০) এবং একই বাড়ির আবুল বাশারের ছেলে মো. সাদ্দাম (২১)।

বিজ্ঞাপন

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন কাশেমের ছোট ভাই সুমন মিয়া (৩৫) ও ভাগিনা রুবেল হোসেন (২০)। তাদেরকে সেখানকার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
চেয়ারম্যান আশিকুর রহমান হাওলাদার হিরন বলেন, তিন বছর আগে ফারুক সৌদি আরব যান। মাস তিনেক আগে তার ছোট ভাই পারভেজকেও নিয়ে যান। সাদ্দামও বছর তিনেক আগে সৌদিতে পাড়ি জমান। বৃহস্পতিবার দুপুরে তারা পাঁচজন বাজার করতে আল কাসিম শহরের উদ্দেশে প্রাইভেটকার নিয়ে বের হন। সেখানে পৌঁছার আগে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই তারা মারা যান তিনজন। বাকি দুজনের অবস্থাও আশঙ্কাজনক। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার চায় তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে। এজন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন তারা।

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম বলেন, আমরা ঘটনা শুনেছি। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের মরদেহ ফিরিয়ে আনতে সব ধরনের আইনি সহায়তা আমরা করবো।

কুমিল্লা জনশক্তি রপ্তানি অধিদপ্তরের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ বলেন, মরদেহ দেশে আনতে পরিবার দুটিকে সবরকমের সহযোগিতা করা হবে।

বিজ্ঞাপন

সূত্র:কালের কন্ঠ
Ni/N

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ