বিকেল ৪টায় পাহাড়িকা ট্রেনটি রেলগেট এলাকায় পৌঁছলে চা শ্রমিকরা ট্রেনটি আটকে দেন

এবার ট্রেন আটকে চা-শ্রমিকদের বিক্ষোভ

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ২৩, ২০২২ | ৬:৫৩
Link Copied Successfully!

দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে আজ মঙ্গলবার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সাতটি চা বাগানের শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ ও ভুখা মিছিল করেছেন। দুপুর দেড়টার দিকে বিক্ষোভ মিছিলটি নিয়ে শ্রমিকরা কুলাউড়া পৌর শহরের স্কুল চৌমুহনী এলাকায় গিয়ে সমবেত হন। সেখানে দেড়টা থেকে প্রায় ৪টা পর্যন্ত চলে তাদের এই কর্মসূচি। এ সময় চা শ্রমিক ইউনিয়নের শীর্ষ নেতাদের বাগান মালিকদের ‘দালাল’ বলে আখ্যায়িত করে তাদের কুশপুত্তলিকা দাহ করে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকেন।

এদিকে বিকেল ৫টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষুব্ধ চা শ্রমিকরা তাদের মজুরি আদায়ের দাবিতে কুলাউড়া স্কুল চৌমুহনী এলাকায় রেলগেটে সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি প্রায় এক ঘণ্টা আটকে রেখে আন্দোলন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার মুহিব উদ্দিন আহমদ।

তিনি জানান, বিকেল ৪টায় পাহাড়িকা ট্রেনটি রেলগেট এলাকায় পৌঁছলে চা শ্রমিকরা ট্রেনটি আটকে দেন। এতে ট্রেনে থাকা যাত্রীরা ভোগান্তিতে পড়ে।

বিজ্ঞাপন

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার গাজীপুর, মেরিনা, কালিটি, রাঙ্গিছড়া, মুড়াইছড়া, আসকরাবাদ ও রাধানগর চা বাগানের কয়েক সহস্রাধিক শ্রমিক মিছিল নিয়ে বাগান থেকে বের হয়ে স্কুল চৌমুহনীতে এসে একত্র হন। চা শ্রমিকদের সংগ্রাম চলবে চলবে, মজুরি বৃদ্ধির সংগ্রাম চলবে চলবে, সুচিকিৎসার সংগ্রাম চলবে চলবে, যে হাত শ্রমিক মারে সেই হাত ভেঙে দাও, চা শ্রমিকের দালালরা, হুঁশিয়ার সাবধান, চুক্তি নিয়ে টালবাহানা চলবে না চলবে না, ৩০০ দাও নইলে বিষ দাও, ১৪৫ টাকা মজুরি মানি না, ৩০০ টাকা মজুরি দিতে হবে দিতে হবে, চা শ্রমিকের ন্যায্য দাবি মানতে হবে মানতে হবে লেখা বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকেন তারা।

সূত্র:কালের কণ্ঠ
H/N

বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ