শিক্ষা কর্মকর্তাকে বোকা বানিয়ে প্রতারণা, ৩ ভুয়া প্রোগ্রামার আটক

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ২৩, ২০২২ | ৬:০৬
Link Copied Successfully!

কুমিল্লার দেবিদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে বোকা বানিয়ে প্রতারণার দায়ে বিটিভির ৩ ভুয়া প্রোগ্রামারকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। রোববার (২১ আগস্ট) দুপুরে জেলার দেবিদ্বার উপজেলার নবীয়াবাদ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আটককৃত প্রতারকরা হলেন- মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার হাজীগাঁও গ্রামের আনোয়ার হোসেনের ছেলে শেখ নাদিম হোসেন নিলয় (২৫), ঢাকার গোপীভাগ এলাকার মৃত আকবর হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৩৭), ঢাকার ডেমরা থানার কোনাবাড়ী এলাকার মো. সেলিমের ছেলে সাজিদ হোসেন সাজু (২২)।

রোববার সন্ধ্যায় দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, আটককৃত ৩ প্রতারক বিটিভির প্রোগ্রামার পরিচয় দিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে বিটিভিতে প্রোগ্রাম করার কথা বলে চিঠি দিত। চিঠিতে তারা উল্লেখ করতেন, বাংলাদেশের উন্নয়নের রোল মডেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক ফুটেজসহ বিভিন্ন কর্মকাণ্ড ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’ নামক প্রামাণ্য চিত্র জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়ে আসছে।তাতে উপজেলার বিভিন্ন হাইস্কুল থেকে সাক্ষাৎকার গ্রহণ করা হবে। এর ব্যাপ্তি হবে ২৫ মিনিট। পরে সংশ্লিষ্ট সবার সাক্ষাৎকার গ্রহণ করে মোটা অংকের টাকা হাতিয়ে নিত চক্রটি।

বিজ্ঞাপন

রোববার দুপুরে দেবিদ্বার উপজেলার নবীয়াবাদ উচ্চ বিদ্যালয়ে সাক্ষাৎকার গ্রহণ করতে গেলে বিটিভির কুমিল্লা জেলার ক্যামেরাপার্সন ফয়সাল আহমেদকে খবর দিলে তিনি ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে অফিসে কথা বলে জানতে পারেন তারা বিটিভির কেউ না। পরে তাদের আটক করে নবীয়াবাদ উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে বসিয়ে রেখে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ