
৩৪ কেজি গাঁজাসহ গ্রেফতার পাঁচ: পিকআপ জব্দ


র্যাব-১১ র্কতৃক কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আমতলী ও ক্যান্টনমেন্ট এলাকা থেকে ৩৪কেজি গাঁজাসহ পাঁচজন মাদক কারবারিকে গ্রেফতার ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করেছে কুমিল্লা র্যাব-১১।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর আভিযানিক দল সোমবার রাতে ও মঙ্গলবার সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আমতলী ও ক্যান্টনমেন্ট এলাকায় পৃথক দুইটি অভিযান পরিচালনা করেন। অভিযানে কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার দূর্গিাপুর গ্রামের মৃত আশ্রাব আলীর ছেলে সুমন সারোয়ার (৪৬), মুঘলটুলি গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে শাহজাহান ও বুড়চিং থানার ঘোষনগর গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে মোঃ উজ্জল (২৮) কে গ্রেফতার করে কুমিল্লা র্যাব-১১।
অন্যদিকে মঙ্গলবার সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার পিছকামতাল গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মোঃ মোক্তার হোসেন (৩৮) ও কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার র্পূব ডিমাতলি গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোঃ আব্দুল মতিন (২৪) কে ২৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করে র্যাব-১১। ওই সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করে র্যাব।


র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।








