
কুমিল্লা বিদেশী মদসহ কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল জব্দ আটক দুই


কুমিল্লায় চান্দিনা থানাধীন বেলাশ্বর এলাকা হতে ৩১০ বোতল বিদেশী মদসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার। মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মিনি কাভার্ড ভ্যান ও একটি মোটরসাইকেল জব্দ করেন র্যাব-১১, সিপিসি-২।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল অদ্য ১৫ আগস্ট ২০২২ইং তারিখ সকালে কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন বেলাশ্বর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ২২৯ বোতল হুইসকি ও ৮১ বোতল ভদকা’সহ দুইজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলো ১। কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার কনেশতলা (ধনপুর) গ্রামের জালাল মিয়া’র ছেলে শিশু মিয়া(৩০) এবং ২। একই থানার কনেশতলা (কৃষ্ণনগর) গ্রামের মোঃ আঃ হালিম’র ছেলে মোঃ নাঈম(১৯)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মিনি কাভার্ড ভ্যান ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।



প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বিদেশী মদ ও ভদকা’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে। এছাড়াও, মাদকদ্রব্য পরিবহনের জন্য বিশেষ প্রক্রিয়ায় কাভার্ড ভ্যানের ভিতরে একপাশে নষ্ট এসি ও যন্ত্রাংশ রেখে এর আড়ালে কাভার্ড ভ্যানের ভিতরে করে মাদক পরিবহন করে আসছিল বলে স্বীকার করে।
বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার চান্দিনা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ
প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যা বের অভিযান অব্যাহত থাকবে।
H/N







