মা পরকীয়ার টানে উধাও হওয়ার পর...

ছোট বোনকে ফিরে পেতে মায়ের বিরুদ্ধে বড় মেয়ের অভিযোগ

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ জুন ১৪, ২০২২ | ১০:২৬
Link Copied Successfully!
নাদিয়া সুলতানা ও মাদ্রাসায় তার পরিবার -- পপুলার বিডিনিউজ

নয় বছরের শিশু নাদিয়া সুলতানা। তারা তিন বোন। বাবা প্রবাসে থাকেন। বছরখানেক আগে তিন কন্যা সন্তানকে রেখে পরকীয়ার টানে উধাও হয়ে যান মা জান্নাত বেগম। বড় মেয়ের বিয়ে হয়ে গেলেও ছোট দুই মেয়ে পড়েন বিপাকে। মা-বাবা আর বোনদের অনাদরে পড়েন ছোট মেয়ে নাদিয়া সুলতানা। সেই শিশু নাদিয়া সুলতানার ঠাঁই হয় হাজীগঞ্জ পশ্চিম বাজারের ইসলাহুন নিসা মহিলা মাদ্রাসায়। সেখানে তার ভগ্নিপতি আরিফুল হাসান পলাশ তাকে ভর্তি রেখে যান।

হঠাৎ করে গত সোমবার সন্ধ্যায় ওই মাদ্রাসা থেকে সু-কৌশলে মা জান্নাত বেগম এসে শিশুকে নিয়ে চম্পট মারে। এ বিষয়ে হাজীগঞ্জ থানায় পরকীয়ায় আসক্ত সেই মায়ের বিরুদ্ধে বড় মেয়ে ছোট বোনকে আপহরণের আভিযোগ দায়ের করেন।

নাদিয়া সুলতানার বোন জামাই আরিফুল হাসান পলাশ বলেন, তার শ্বশুর হাবীব পাটোয়ারী একজন প্রবাসী। শ্বাশুড়ী জান্নাত বেগম তিন মেয়েকে রেখে চাচাতো দেবর শহীদ পাটোয়ারীর সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেন। তারপর থেকে তিনি অভিভাবক হয়ে নাদিয়া সুলতানার দায়িত্ব নিয়ে গত মাসের ৬ তারিখে ইসলাহুন নিসা মহিলা মাদ্রাসায় ভর্তি করায়। ওইসময় তার খালা শ্বাশুড়ী মরিয়ম বেগমও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

তিনি আরো জানান, সোমবার সন্ধ্যায় জান্নাত বেগম ও তার ২য় স্বামী শহীদ পাটোয়ারী, মায়া, মরিয়ম বেগম মাদ্রাসায় দেখা করার কথা বলে নানা প্রলোভন দেখিয়ে নাদিয়া সুলতানাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে আরিফুল হাসান ও তার স্ত্রী উম্মে হাবিবা নাদিয়ার বড় বোন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাদের সামনে দিয়ে নাদিয়া সুলতানাকে টেনেহেঁচড়ে নিয়ে যান মা জান্নাত বেগম।

প্রবাসী হাবিব পাটোয়ারী হাজীগঞ্জ পৌরসভার দক্ষিণ বলাখাল পাটোয়ারী বাড়ীর বাসিন্দা।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক আবদুল আজিজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুকে পাইনি। থানায় আভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

ইসলাহুন নিসা মহিলা মাদ্রাসার মুহতামিম নাজির আহমেদ বলেন, আরিফুল হাসান ও তার স্ত্রী উম্মে হাবিবার সামনে দিয়ে নাদিয়াকে তার মা জান্নাত বেগম নিয়ে যায়। তারা দুই পক্ষ মাদ্রাসায় হট্রগোল করেন। পুপলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।

ট্যাগ: মামেয়ে

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ