ধোঁয়ায় আচ্ছন্ন পাটকল করপোরেশন ভবন,আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২২, ২০২১ | ৪:০৩
Link Copied Successfully!

রাজধানীর মতিঝিলে পাটকল করপোরেশন ভবনের সাততলায় লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। পুরো ভবন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে। আগুন নিয়ন্ত্রণে সেখানে ফায়ার সার্ভিসর ১৩টি ইউনিট কাজ করছে।

সোমবার (২২ মার্চ) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পায় বলে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস বলছে, আগুনের মাত্রা কিছুটা কম দেখা গেলেও পুরো ভবন ধোয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। মতিঝিল ব্যাংক এলাকায় আগুন লাগার কারণে মোট ১৩টি ইউনিট কাজ করছে। প্রথমে ৭টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আরও ইউনিট বাড়ানো হয়। ভবনের ছাদে ফায়ার সার্ভিসের দুটি স্টিলের মই ব্যবহার করে পাইপ টেনে দমকল কর্মীরা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

বিজ্ঞাপন

ভবনে কর্মরত ডিউটি গার্ড আফজাল বলেন, ভবনটির সাততলার কনফারেন্স রুম থেকে আগুনের সূত্রপাত। আগুন লাগার সময় ভবন থেকে সবাই বের হয়ে আসেন। প্রাথমিকভাবে কেউ হতাহত হননি।

 

বিজ্ঞাপন

 

 

 

 

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসেন জাগো নিউজকে বলেন, দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন লাগলেও এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ, আনসার, রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক, ওয়াসা ও বিদ্যুতের কর্মকর্তা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা