মেয়েকে বাঁচাতে গিয়ে বন্যা ভেসে যান বাবা, সাত দিন পর মিলল মরদেহ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ আগস্ট ২৮, ২০২৪ | ৪:৫৪
Link Copied Successfully!

ফেনীর পরশুরামে মেয়েকে বাঁচাতে গিয়ে বন্যার পানিতে ভেসে যাওয়ার সাত দিন পর সাহাব উদ্দিন (৭২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) চিথলিয়া ইউনিয়নের ধনীকুন্ডা বদুবাড়ি এলাকায় তার দাফন সম্পন্ন হয়েছে।

নিহত সাহাব উদ্দিন উত্তর ধনীকুন্ডা বদুবাড়ির মৃত আমির হোসেনের ছেলে। পরিবারে তার স্ত্রী, চার ছেলে ও তিন মেয়ে আছে।

বিজ্ঞাপন

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ২১ আগস্ট (মঙ্গলবার) বন্যাকবলিত মেয়েকে উদ্ধারে উপজেলার সলিয়া এলাকার উদ্দেশ্যে যান সাহাব উদ্দিন। পথে দারার ব্রিজ থেকে তীব্র স্রোতে তিনি পানিতে ভেসে যান। তারপর থেকে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। সর্বশেষ গতকাল দুপুরের দিকে ফুলগাজীর পশ্চিম ঘনিয়ামোড়া এলাকায় মাছ ধরতে আসা লোকজন তার মরদেহ ভাসতে দেখে স্বজনদের খবর দেন। পরে স্বজনরা গিয়ে তার মরদেহ উদ্ধার করেন।

নিহত সাহাব উদ্দিনের ছেলে সরোয়ার হোসেন তৌকির বলেন, আমার ছোট বোনকে উদ্ধারের জন্য বের হয়ে বাবা পানির স্রোতে ভেসে গেছেন। এতদিন অনেক খোঁজাখুঁজি করেও কোথাও তার সন্ধান পাইনি। এভাবে বাবাকে হারাতে হবে কখনো ভাবিনি।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, নিহত সাহাব উদ্দিনের মরদেহ উদ্ধারের পর পরিবারের লোকজন বাড়ি নিয়ে গেছেন। পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা