
হাজীগঞ্জে পানিতে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু
Link Copied Successfully!


চাঁপুরের হাজীগঞ্জে জিসান মুন্সী (৩) নামের এক শিশু পানিতে পড়ে মারা গেছে।
সে উপজেলার বড়কুল পুর্ব ইউনিয়নের এন্নাতলী মুন্সী বাড়ীর ওয়াসিম মুন্সীর ছেলে।
প্রত্যক্ষদোষী রুহুল আমিন সোহাগ জানান বিকালে বাড়ীর উঠানে খেলাধুলা করছিল। কিছুক্ষণ পব তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোজাখুজি শুরু করে। এক পর্যায় তার বাবা ওয়াসিম মুন্সী পুকুর পাড়ে গেলে পুকুরে জুতা বাসতে দেখে। সাথে সাথে পুকুরে ঝাপদিয়ে পড়ে ডুব দিয়ে পানির নিচ থেকে ছেলে তুলে নিয়ে আসে।


তাৎখনিক তাকে হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করে। এতে পরিবারসহ পুরো এলাকায় শোকে ছায়া নেমে।



























