প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

Reporter
হাবিবুর রহমান
আপডেটঃ সেপ্টেম্বর ১, ২০২৬ | ১১:২৭
Link Copied Successfully!

ফরিদগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিতে এসে মো. সেলিম মাঝি (৫৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

নিহত মো. সেলিম মাঝি ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি উপজেলার গজারিয়া গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় অংশ নিতে সেলিম মাঝি উপস্থিত হন। সভা চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দ্রুত তাঁকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাঁর আকস্মিক মৃত্যুতে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সহকর্মী ও স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

এদিকে সেলিম মাঝির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ববিষয়ক সম্পাদক লায়ন হারুনুর রশিদ। মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন,আমরা তাঁর পরিবারের পাশে থাকার চেষ্টা করব।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কুমিল্লা বিশ্বরোডে সড়ক দুর্ঘটনায় ফরিদগঞ্জের যুবক নিহত দক্ষিণ লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা ও অভিভাবক সমাবেশ ট্রান্সফর্মার চুরির মামলা রুজু না করায় মতলব উত্তর থানার ওসিকে শোকজ চাঁদপুর সদরের দুই শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, ফলাফল উন্নয়নে ১০ দফা নির্দেশনা হাজীগঞ্জের মিজান কামরাঙ্গীরচর থেকে নিখোঁজ, পরিবারের আকুল আবেদন উপাদী উত্তর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমানের নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর র‍্যালিতে যোগদান মতলব দক্ষিণে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চাঁদপুরে নাট্যোৎসবের ৯ম দিনে সমাজসেবায় অবদানের জন্য শরীফ উদ্দিন পলাশকে সংবর্ধনা চাঁদপুরে নাট্যোৎসবের ৯ম দিনে পরিচ্ছন্নতা কার্যক্রমে অবদানের জন্য নূরুল আমিন খান আকাশকে সংবর্ধনা দক্ষিণ কোরিয়ায় ‘প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন বাংলাদেশি শিক্ষার্থী ইয়াসমিন যারা সারের সংকট তৈরি করছে, পুলিশ তাদের খুঁজছে: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, সাক্ষাতের প্রত্যাশা ফরিদগঞ্জ বিএনপিকে ঐক্যবদ্ধ করাই আমার মূল লক্ষ্য: জাতীয় নির্বাহী কমিটির (বিএনপি) সদস্য মোতাহার হোসেন পাটওয়ারী মতলব দক্ষিণে স্বাস্থ্য কর্মকর্তাকে নিয়ে অপপ্রচারের অভিযোগ মতলব উত্তরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা হাজীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও আলোচনা সভা হাজীগঞ্জে নতুন অলিপুর ইউনিয়ন গঠন বিমানবন্দরে বিমান বাহিনীর পিকআপ ফ্লাইওভার থেকে পড়ে নিহত ৩