কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ হেলাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ৩০, ২০২৬ | ৫:০৬
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ হেলাল উদ্দিনকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ।

৩০ আগস্ট রোববার সকালে চাঁদপুর শহরে তার নিজ চেম্বারের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে তাকে কচুয়া থানায় নিয়ে আসা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ আগষ্ট পালনের লক্ষ্যে উপজেলার পালাখাল এলাকায় নেতাকর্মীরা জড়ো হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এঘটনায় কচুয়া থানার এস.আই মোঃ আবু তাহের মোল্লা বাদী হয়ে একটি সন্ত্রাসবিরোধী ৮/৯/১০/১২ ধারায় মামলা দায়ের করেন। যার নং ৫৯, তারিখ ৩০.০৮.২০২৬। ওই মামলায় অ্যাডভোকেট হেলাল উদ্দিনকে প্রধান আসামি করা হয়েছে এবং ২৩ জন এজাহার নামীয় ও ১৫-২০ জন অজ্ঞাতনামা আসামী। ওই মামলার তদন্ত ও আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়।
কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম বলেন, “অ্যাডভোকেট হেলাল উদ্দিনকে কচুয়া থানার সন্ত্রাসবিরোধী একটি মামলার প্রধান আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে চাঁদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।”

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত অ্যাডভোকেট হেলাল উদ্দিন কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি কচুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব পৌর ৮নং ওয়ার্ডে মাদক বিরোধী কমিটির সমাবেশ নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় ঢাবি শিক্ষক মোনামির জিডি হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে ফলাফল জেনে নিন কে কত ফেলো কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে ৩ জনের মৃত্যু রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩ আগামী ৬ মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিতে চায় মালয়েশিয়া সন্তান ‘বিক্রি’ করে নতুন আইফোন কিনলেন বাবা দুই আবাসিক হোটেলে হঠাৎ অভিযান, ৮ নারী-পুরুষ গ্রেপ্তার সারাদেশে বেড়েছে লোডশেডিং হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৬৭ ২০২৭ সালের মধ্যেই দেশব্যাপী স্কুল ফিডিং কর্মসূচি চালু: ববি হাজ্জাজ বিপিএইচসিডি’র কেন্দ্রীয় ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন জি এম শাহীন কচুয়া-কাশিমপুর সড়কে সিএনজি মালিক সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত হাজীগঞ্জে সিএনজিতে পাসপোর্টসহ ব্যাগ হারিয়ে দিশেহারা প্রবাসী, ফ্লাইট মিসের শঙ্কা রাজারগাঁওয়ে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা পপুলার বিডিনিউজে প্রতিবেদন প্রকাশের পর, হাজীগঞ্জে বিকাশের ফাঁদে পেলে নেয়া ৩০ হাজার টাকা ফেরত দিলেন সেই নারী কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ হেলাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ নেপাল-চীনে বন্যায় প্রাণহানি ৭০০ ছাড়াল, নিখোঁজ ৩ হাজার চাঁদপুর আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা