হাজীগঞ্জে আনারস মার্কার পক্ষে প্রচারণায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন মোঃ মাইনুউদ্দীন খাঁন রণক

Reporter
রেজাউল করিম নয়ন
আপডেটঃ আগস্ট ২৬, ২০২৬ | ১১:৫৭
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় জমে উঠেছে হাজীগঞ্জ বাজার এলাকা। সাধারণ সম্পাদক পদে প্রার্থী মোঃ শাহাব উদ্দীনের সমর্থনে ‘আনারস’ মার্কার বিজয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন মোঃ মাইনুউদ্দীন খাঁন রণক।

​বুধবার (২৬ আগস্ট) দিনব্যাপী হাজীগঞ্জ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় সাধারণ ব্যবসায়ীদের দ্বারে দ্বারে যান রণক ও তাঁর সমর্থকেরা। প্রচারণা চলাকালে মোঃ মাইনুউদ্দীন খাঁন রণকের নেতৃত্বে বাজারের মেইন রোডের উত্তর পাশে কওমী মাদ্রাসা মার্কেট, রজনীগন্ধা মার্কেট, টাওয়ার মার্কেট, চাল পট্টি, থানা রোড, টিন পট্টি, পোস্ট অফিস রোড, কাঠ পট্টি এবং পূর্ব বাজার মেইন রোডের উত্তর পাশসহ আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানে সর্বস্তরের ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করা হয়।

​গণসংযোগকালে তাঁরা ব্যবসায়ীদের হাতে সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ শাহাব উদ্দীন -এর নির্বাচনী প্রতীক ‘আনারস’ মার্কার লিফলেট তুলে দেন এবং বাজারের সার্বিক উন্নয়ন ও ব্যবসায়ীদের অধিকার আদায়ের লক্ষ্যে মূল্যবান ভোট প্রার্থনা করেন।

বিজ্ঞাপন

​প্রচারণায় ব্যবসায়ী ও স্থানীয় সমর্থকদের মধ্যে দারুণ উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় রণক বলেন, “হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের সুখে-দুঃখে পাশে থাকতে এবং বাজারের সুশাসন ও সঠিক নেতৃত্ব নিশ্চিতে আনারস মার্কার কোনো বিকল্প নেই।” তিনি আগামী ২৯ আগস্টের নির্বাচনে শাহাব উদ্দীনকে আনারস মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য বাজার ব্যবসায়ীদের প্রতি বিনীত আহ্বান জানান।

​ব্যবসায়ীরাও প্রচারণাকালে তাঁদের বিভিন্ন দাবির কথা তুলে ধরেন এবং একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছাড়াল ১০১ ডলার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষকের সম্মাননা পেলেন হাজীগঞ্জের আনিছুর রহমান চাঁদপুরে আদালতের নির্দেশে কবর থেকে আলোচিত সেলিম খান ও শান্ত খানের মরদেহ উত্তোলন মতলব বনিক সমিতির নির্বাচনে প্রচার সম্পাদকে মাহফুজ মল্লিক এগিয়ে হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও অভিষেক শাহরাস্তিতে জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান কর্মসূচির উদ্বোধন ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬ চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী জাতীয় নৃত্য প্রতিযোগিতায় দেশ সেরা স্বর্ণপদক পেলেন চাঁদপুরের আকাশ হোসেন পলাশ ওসি এক ঘন্টা ও থাকতে পারবে না আওয়ামী ডেবিলদের সাথে আতাত করে: মো. জালাল উদ্দীন এমপি অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দিলেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি মক্কা চুক্তিতে সৌদিতে সেনা পাঠাবে তুরস্ক-পাকিস্তান শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগদান হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু মতলব দক্ষিণে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও সভা বিশ্ব শিক্ষক দিবসে মতলব উত্তরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জামদানি শাড়িতে মায়াবী লুক, অপরূপ সৌন্দর্যে মুগ্ধ করলেন চিত্রনায়িকা পূর্ণিমা ৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের প্রবাস থেকে দেশে ফেরায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীকে ফুলেল শুভেচ্ছা হাজীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে ৬ গুণীশিক্ষককে সংবর্ধনা