চাঁদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১৯, ২০২৬ | ১১:২৪
Link Copied Successfully!

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় চাঁদপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি বের করা হয়। চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত র‍্যালিতে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ মাঝি।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম।

বিজ্ঞাপন

র‍্যালিটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে জোড় পুকুরপাড়, কালিবাড়ি মোড়, শহীদ মিনার, ছায়াবানী মোড় ও নতুন বাজার মোড় প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামছুল আলম সূর্য, ইকবাল হোসেন কবির মাঝি, এনামুল হক জনি, মোতালেব মোস্তান, মাসুদ রানা, সদস্য সচিব সামছুল আরেফীন খানসহ জেলা, পৌর ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

আয়োজকদের দাবি, র‍্যালি ও আলোচনা সভায় জেলা বিএনপির নেতৃবৃন্দসহ স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৬০০ নেতাকর্মী অংশ নেন।

বিজ্ঞাপন

পরে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

বিকেল সাড়ে ৫টার দিকে র‍্যালি ও আলোচনা সভা শান্তিপূর্ণভাবে শেষ হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছাড়াল ১০১ ডলার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষকের সম্মাননা পেলেন হাজীগঞ্জের আনিছুর রহমান চাঁদপুরে আদালতের নির্দেশে কবর থেকে আলোচিত সেলিম খান ও শান্ত খানের মরদেহ উত্তোলন মতলব বনিক সমিতির নির্বাচনে প্রচার সম্পাদকে মাহফুজ মল্লিক এগিয়ে হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও অভিষেক শাহরাস্তিতে জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান কর্মসূচির উদ্বোধন ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬ চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী জাতীয় নৃত্য প্রতিযোগিতায় দেশ সেরা স্বর্ণপদক পেলেন চাঁদপুরের আকাশ হোসেন পলাশ ওসি এক ঘন্টা ও থাকতে পারবে না আওয়ামী ডেবিলদের সাথে আতাত করে: মো. জালাল উদ্দীন এমপি অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দিলেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি মক্কা চুক্তিতে সৌদিতে সেনা পাঠাবে তুরস্ক-পাকিস্তান শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগদান হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু মতলব দক্ষিণে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও সভা বিশ্ব শিক্ষক দিবসে মতলব উত্তরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জামদানি শাড়িতে মায়াবী লুক, অপরূপ সৌন্দর্যে মুগ্ধ করলেন চিত্রনায়িকা পূর্ণিমা