রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্র ও উদার মূল্যবোধের গুরুত্ব নিয়ে হাজীগঞ্জে আলোচনা সভা

Reporter
খালেকুজ্জামান শামীম
আপডেটঃ আগস্ট ১৮, ২০২৬ | ৩:৪৬
Link Copied Successfully!

রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্র ও উদার মূল্যবোধের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা চাঁদপুরের হাজীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে হাজীগঞ্জ উপজেলা ই-সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন।

সভায় বক্তারা বলেন, রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্র, সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও উদার মূল্যবোধের চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার মাধ্যমে একটি সুন্দর, সমৃদ্ধ ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ওমর সানী আখন্দ, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ রহিম পাটোয়ারী, হাজীগঞ্জ থানার ওসি আবদুল মান্নান, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মাহবুব আবসার, প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুব আলম, আমিন মোমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপক চন্দ্র দাস, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বফন। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খলিলুর রহমানসহ এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত ৬ হাজীগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ বিল্লাল গ্রেপ্তার রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্র ও উদার মূল্যবোধের গুরুত্ব নিয়ে হাজীগঞ্জে আলোচনা সভা পূবালী ব্যাংক হাজীগঞ্জ শাখায় ক্যাশলেস লেনদেন কর্মসূচীর উদ্বোধন ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি কাটানোই বড় চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার স্বীকৃতি দিল মিয়ানমার বিলুপ্ত হচ্ছে র‍্যাব, গঠন হচ্ছে এসআরবি দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি চাঁদপুরে পুলিশের উদ্যোগে সকল থানায় একযোগে মাদকবিরোধী র‍্যালি ও সভা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে সেন্দ্রা সপ্রাবি’তে শরীফ গাজীর শিক্ষা উপকরণ বিতরণ হাজীগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯৮১ মতলবে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, ৮টি ইজি বাইক ও মুরগীর ফার্মে বিদ্যুৎ চুরির অভিযোগ মতলব উত্তরে শতাধিক স্পটে মাদকের আখড়া, বাড়ছে সামাজিক অস্থিরতা মতলব দক্ষিণে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক, ১ জনের কারদান্ড হাজীগঞ্জের রামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণের পা বিচ্ছিন্ন দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চাঁদপুর পৌর ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বহিষ্কার শাহরাস্তিতে মোবাইলে অনলাইন জুয়া, গ্রেপ্তার ৩