প্রকৃতির ক্যালেন্ডারে বসন্তের আগমনী বার্তা

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২০, ২০২৫ | ৪:১১
Link Copied Successfully!

ফাল্গুন প্রকৃতির ক্যালেন্ডারে বসন্তের আগমনী বার্তা নিয়ে আসে, এ যেন নতুন জীবনের সূচনা। এই মাসে প্রকৃতি শিমুল, কৃষ্ণচূড়া, পলাশ, গাঁদা, ডালিয়াসহ নানা রঙের ফুলে প্রকৃতি হয়ে ওঠে রঙিন। বাহারী ফুলের পাশাপাশি কোকিলের কুহু কুহু ডাক যেন মনে প্রশান্তি এনে দেয়। বসন্ত আমাদের মাঝে আসে প্রকৃতিকে নতুন রূপে সাজাতে। 

ছোট্ট একটি গ্রাম শিমুলতলা বালুরচর বসন্তের আগমনে হয়ে ওঠে প্রাণবন্ত। এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে মহানন্দা নদী, যার কলতান প্রকৃতির সুরকে আরও মধুর করে তোলে। বসন্তের সকালে শিমুল ফুলের গাছগুলো তাদের লাল রঙে প্রকৃতিকে রাঙিয়ে তোলে। গ্রামের শিশুরা শিমুল ফুল সংগ্রহ করে খেলায় মেতে ওঠে।

বসন্তে মহানন্দা নদীর পানি আরও স্বচ্ছ হয়ে ওঠে, যেন প্রকৃতির আয়নায় গ্রামের রূপ প্রতিবিম্বিত হয়। নদীর পাড়ে গ্রামের মেঠোপথ ধরে হাঁটলে দেখা যায় কৃষাণ-কৃষাণীদের মিষ্টি হাসি। আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে এ সময় বসন্তের স্নিগ্ধ বাতাসে আমের মুকুলের মিষ্টি ঘ্রাণ ভেসে আসে। বসন্ত আর আমের মুকুল যেন একই সুতোয় গাঁথা।

বিজ্ঞাপন

শিমুলতলা বালুরচরের মানুষজন খুবই সহজ-সরল। তাদের জীবনযাত্রা প্রকৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বসন্তের উৎসব, পহেলা বৈশাখের প্রস্তুতি, আর নবান্নের আনন্দে গ্রামের প্রতিটি প্রাণ হয়ে ওঠে উচ্ছ্বসিত। মহানন্দা নদীর তীরে বসে গ্রামের বয়োজ্যেষ্ঠরা গল্প করেন, আর শিশুরা খেলাধুলায় মেতে ওঠে।

প্রকৃতির স্নিগ্ধতা, মানুষের সরলতা, আর নদীর কলতান মিলে এই গ্রামকে করে তোলে অনন্য। বসন্তের সৌন্দর্য যেন এই গ্রামের প্রতিটি প্রাণে নতুন প্রাণের সঞ্চার করে। শিমুলতলা বালুরচর প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক অপরূপ গ্রাম, যেখানে বসন্তের রূপ যেন আরও বেশি মোহনীয় হয়ে ধরা দেয়।

বসন্ত যেমন আমাদের খুশির ঋতু; তেমনি বেদনারও বটে। বসন্তে শিমুল আর কৃষ্ণচূড়ার লাল রঙ মনে করিয়ে দেয় খুনি হাসিনার পতনে ২৪ এর গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের কথা। তাদের অবদার আমরা কখনও ভুলতে পারবো না।

বিজ্ঞাপন

সম্রাট আকবর ১৫৮৫ সালে মোগল প্রথম বাংলা নববর্ষ গণনা শুরু করেন। নতুন বছরকে কেন্দ্র করে ১৪টি উৎসবের প্রবর্তন করেন তিনি। এর মধ্যে অন্যতম হচ্ছে বসন্ত উৎসব। বসন্ত উৎসব শুধু একটা উৎসব নয়, এর সঙ্গে জড়িয়ে আছে মুসলমানদের গৌরবময় ঐতিহ্য।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা হাজীগঞ্জ থানা পুলিশের সফল। বিকাশে ভুল নাম্বারে চলে যাওয়া ৫০ হাজার টাকা উদ্ধার চাঁদপুরে পুলিশের অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা সভাপতিসহ গ্রেফতার ৭৪, আটক ১৯ কিশোর মতলব উত্তরে নিষিদ্ধ আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার মতলব দক্ষিণে আ’লীগ ও যুবলীগের ২ নেতা আটক চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ আটক চাঁদপুর সদর বাগাদীতে আওয়ামী লীগ নেতা আটক মতলবে ভাতীজাকে হত্যার চেষ্টার অভিযোগ, থানায় মামলা চাঁদপুরে আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব বিষয়ে প্রশিক্ষণ চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ইব্রাহিমপুর ইউনিয়নবাসীর জীবনমান উন্নয়নে সবসময় কাজ করে যাবো : চেয়ারম্যান পদ প্রার্থী বাদশা মিয়া চৌকিদার মতলবে ১৫ মামলার আসামি মেজর ডালিমসহ গ্রেফতার ৬ মতলব দক্ষিণে ৩ সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু পাহাড়ি নৈসর্গিক রূপকথা : সাহিত্য একাডেমি চাঁদপুরের বান্দরবান ভ্রমণগাথা মতলব দক্ষিণে বিখ্যাত ২ মাদক ব্যবসায়ী আটক ১৪ বছর পর খাজুরিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ কমিটির নির্বাচন অনুষ্ঠিত: সভাপতি মনির হোসেন রিপন, সম্পাদক ইয়াসিন আখন সুজন ৭ই নভেম্বর জাতীয় সিপাহী-জনতা বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজারগাঁও ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত মতলবে ১৫শ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ যে কারণে জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ ও পুরোনো চালে তেল মেশানোসহ বিভিন্ন অপরাধে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা