
৭ই নভেম্বর জাতীয় সিপাহী-জনতা বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজারগাঁও ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত


আগামী শনিবার হাজীগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে ৭ নভেম্বর জাতীয় সিপাহী-জনতা বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়ন বিএনপির, যুবদল, ছাত্র দল ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদের হল রুমে ইউনিয়ন বিএনপির সভাপতি চেয়ারম্যান মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামে পরিচালনায়
বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ সিদ্দিকুর রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন ভুঁইয়া, সেচ্চাসেবক দলের নেতা মোঃ মহাসিন বকাউল।
সভায় ৭ই নভেম্বর জাতীয় সিপাহী-জনতা বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়। দিবসটি উপলক্ষে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে হাজীগঞ্জ উপজেলার কর্মসূচিতে অংশগ্রহণ এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।


প্রস্তুতি সভায় রাজারগাঁও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ বলেন, ৭ই নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং দলের সাংগঠনিক শক্তি সুসংহত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা দিবসটি সফলভাবে পালনে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রস্তুতি সভার মাধ্যমে ৭ই নভেম্বর জাতীয় সিপাহী-জনতা বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি সফল করার লক্ষ্যে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়।


























