
চাঁদপুরে মেঘনা নদীর পাড় থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার
Link Copied Successfully!

চাঁদপুরে মেঘনা নদীর পাড় থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার ৭ নং তরপর চন্ডী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মিজান ছৈয়ালের বাড়ির পিছনে মেঘনা নদীর পাড়ে অজ্ঞাত এক যুবকের মরদেহ দেখে স্থানীয়রা।
পরে পুলিশকে খবর দিলে চাঁদপুর নৌ-পুলিশের এসআই আরশ আলী লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, স্থানীয়রা অজ্ঞাত যুবকের লাশটি দেখে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে অজ্ঞাত এ ব্যক্তির বয়স ৩৫ বছর। লাশের এখনও পরিচয় পাওয়া যায়নি। উদ্ধারের পর ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এবং পরিচয় সনাক্তে পুলিশ কাজ করছে।







