POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে মেঘনা নদীর পাড় থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৪ | সময়: ৩:২৮ অপরাহ্ণ
চাঁদপুরে মেঘনা নদীর পাড় থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
সোমবার (৩০ সেপ্টেম্বর)  দুপুরে সদর উপজেলার ৭ নং তরপর চন্ডী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মিজান ছৈয়ালের বাড়ির পিছনে মেঘনা নদীর পাড়ে অজ্ঞাত এক যুবকের মরদেহ দেখে স্থানীয়রা।
পরে পুলিশকে খবর দিলে চাঁদপুর নৌ-পুলিশের এসআই আরশ আলী লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, স্থানীয়রা অজ্ঞাত যুবকের লাশটি দেখে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে অজ্ঞাত এ ব্যক্তির বয়স ৩৫ বছর। লাশের এখনও পরিচয় পাওয়া যায়নি। উদ্ধারের পর ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এবং পরিচয় সনাক্তে পুলিশ কাজ করছে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন