ভাইয়ের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ২৭, ২০২৪ | ৪:৪৪
Link Copied Successfully!

কুমিল্লার চান্দিনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে।

বুধবার (২৭ মার্চ) দুপুর ১২টার দিকে চান্দিনা পৌর এলাকার রারিরচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির নাম মো. হানিফ। তার ছোটভাইয়ের নাম আনিস মিয়া। তারা চান্দিনা পৌরসভার রারিরচর গ্রামের আনু মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে হানিফ ও আনিস গরুর গোবর ফেলা নিয়ে দ্বন্দ্বে জড়ায়। একপর্যায়ে হানিফ ঘরের ভেতর থেকে দরজা বন্ধ করতে গেলে ছোট ভাই আনিস ধারালো কাঠের টুকরা দিয়ে তার চোখে আঘাত করে। গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে হানিফ। পরে তাক উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে আনিস পলাতক রয়েছেন।

এ বিষয়ে চান্দিনা থানার ওসি সানজুর মোর্শেদ জানান, গরুর গোবর ফেলা নিয়ে ঝগড়ার জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যার মূল কারণ জানতে তদন্ত চলছে বলেও জানান তিনি। এএসসি/পবন

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলবে ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কেন্দ্রে হরিলুট: কাগজে-কলমে হাজারো শিক্ষার্থী, বাস্তবে নেই অস্তিত্ব! ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম ‘শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে’ ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু, একসঙ্গে জানাযা শেষে দাফন চাঁদপুরে বাকি না দেওয়ায় দোকানির বিরুদ্ধে থানায় অভিযোগ হাজীগঞ্জে নিজ উদ্যোগে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন ইউপি সদস্য পদপ্রার্থী সম্রাট প্রধানীয়া চাঁদপুরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রি , দুই প্রতিষ্ঠানকে জরিমানা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন অডিট ফি ও সিডিএফ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চান্দ্রা বিকল্প কেন্দ্রীয় সমবায় সমিত মতলব উত্তরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুর বড় স্টেশনে ছিনতাই করা ১৮ ভরি স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩ মতলব দক্ষিণে র‍্যালি ও আলোচনার মাধ্যমে সমবায় দিবস পালিত চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩৮ নেতাকর্মীসহ ৪৪ জন গ্রেফতার, ২৫ কিশোর আটক মতলব দক্ষিণে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনাসভা হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে জাতীয় সমবায় পুরস্কার পাচ্ছেন মোঃ জসিম উদ্দীন মতলব দক্ষিণে প্রশাসনের বিপ্লব ও সংহতি দিবস পালিত