
কুমিল্লায় গাঁজা’সহ গ্রেফতার তিন: প্রাইভেটকার জব্দ
Link Copied Successfully!


কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার অভিযানে ২০ কেজি গাঁজা’সহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
বুধবার রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন কাপ্তানবাজার এলাকায় মাদক বিরোধী অভিযান
পরিচালনা করে তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ সময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়।


গ্রেফতারকৃত আসামীরা গোপালগঞ্জ জেলার মকসুদপুর থানার জানবাগ গ্রামের আব্দুল গফুর মোল্লার ছেলে মোঃ আজগর আলী, একই জেলার কাশিয়ানী থানার পদ্মবিলা গ্রামের মোঃ আতর আলীর ছেলে মোঃ নাঈম হোসেন ওরফে হৃদয় (২৬) এবং
কুষ্টিয়া জেলার কুমারখালী জেলার কুমারখালী গ্রামের শেখ মোঃ নাছির উদ্দিনের ছেলে শেখ মোঃ মেহতাব দ্বীন (৪৮)।
র্যাব-১১ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান জানান,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।








