হাইমচরে ইলেকট্রিক শকে মাছ ধরায় দুই জেলের অর্থদন্ড

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২২, ২০২৪ | ৭:০২
Link Copied Successfully!

চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী লঞ্চঘাট এলাকায় মেঘনা নদীতে ইলেকট্রিক শকে মাছ ধরায় দুই জেলেকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

 

জব্দ করা হয়েছে নৌকাসহ মাছ শিকার করার সরঞ্জামাদি। সোমবার (২২ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পূর্বিতা চাকমা।

বিজ্ঞাপন

 

অর্থদন্ড প্রাপ্ত জেলেরা হলেন-মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও গ্রামের মো. সুরুজ মিয়ার ছেলে মো. উজ্জল মিয়া (৩০) এবং একই গ্রামের মো. বাছের মিয়ার ছেলে মো. আসাদ মিয়া (২৫)।

 

বিজ্ঞাপন

বিকেলে এসব তথ্য জানান, অভিযানে অংশগ্রহনকারী হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুব রশীদ।

তিনি বলেন, রাতে এই দুই জেলে ব্যাটারীচালিত সরঞ্জামাদি ব্যবহার করে ইলেকট্রিক শকে মাছ শিকার করে। সংবাদ পেয়ে নৌ-পুলিশসহ আমরা চরভৈরবী লঞ্চঘাট এলাকা থেকে সকাল ৮টায় তাদেরকে মাছ শিকার করার সরঞ্জামাদিসহ আটক করি। এরপর ভ্রাম্যমান আদালতে তাদেরকে অর্থদন্ড প্রদান করা হয়।

 

ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. কামরুজ্জামান, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুজ্জামান, নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো. জাহাঙ্গীর হোসেন, চরভৈরবী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউসুফ জুবায়ের শিমুলসহ নৌ পুলিশ সদস্যরা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব