চাঁদপুরে জানুয়ারির প্রথম দিনই পুরো সেট বই হাতে পাবে শিক্ষার্থীরা

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ৩০, ২০২৩ | ১:৫৫
Link Copied Successfully!
নতুন বছরের প্রথম দিন পহেলা জানুয়ারি (সোমবার) চাঁদপুরের শিশু শিক্ষার্থীরা পুরো সেট নতুন বই হাতে পাবে।
এরইমধ্যে প্রতিটি সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছে গেছে সব শ্রেণির পাঠ্যবই। এখন নতুন বই হাতে
পাওয়ার অপেক্ষায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।

ছে, এজানা গেকচিলতে খোলার মাঠ। এই যেনো বইয়ের হাট। সেই বই নিতে ভিড় করছেন অনেকেই। তবে তারা সবাই শিক্ষক। তালিকায় থাকা সবগুলো বই সাজিয়ে নিচ্ছেন তারা। শুধু এমন তালিকাই নয়, সংখ্যাও ঠিক আছে কি না। তাও যাচাই-বাছাই করে দেখছেন বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে আসা এসব শিক্ষক। এরইমধ্যে চাঁদপুরের প্রতিটি উপজেলার সংশ্লিষ্ট বিভাগের গুদামে পৌঁছে গেছে নতুন বই। তাই সেখানে শিক্ষকদের জটলা।


এবারে সবগুলো পাঠ্যবই একসঙ্গে মিলেছে। যেমনটা অতীতে খুব কমই ছিল। তাই ঝক্কিঝামেলা নেই। কারণ, বই উৎসব হবে নতুন বছরের প্রথম দিন। আর সেই উৎসবে কোমলমতি শিশুরা নতুন বইয়ে হাত বুলাবে। পাতায় পাতায় শুকে নেবে গন্ধ। এতে দারুণ খুশি ভবিষ্যৎ গড়ার এসব কারিগরেরা।


শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে এই নতুন বই জানালেন জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোস্তফা কামাল বাবুল এবং কিন্ডারগার্টেন স্কুলের সভাপতি ওমর ফারুক। তারা জানান, সময়মতো পাঠ্যবই বিতরণ এটি সরকারের যুগান্তকারী পদক্ষেপ। এই জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারা।
 

এ দিকে, প্রাথমিক শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারের নির্দেশনা মেনেই দ্রুত সময়ের মধ্যে গুদাম থেকে সরবরাহ করা হচ্ছে নতুন বই। অন্যদিকে, শিশুদের নিয়ে বছরের শুরুতেই অনুষ্ঠিত হবে জমজমাট বই উৎসব। তাই শতভাগ বই পৌঁছে দেয়ার জন্য নেয়া হয়েছে এমন প্রস্তুতি।
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন জানান, প্রতিটি শ্রেণির শতভাগ বই নির্ধারিত বিদ্যালয়ে পৌঁছে দেয়া হয়েছে। ফলে বছরের প্রথম দিনই শিশু শিক্ষার্থীরা তাদের হাতে পাতা উল্টে বইয়ের ঘ্রাণ নিতে পারবে।

২০২৪ সালের নতুন শিক্ষাবর্ষে চাঁদপুরে প্রাথমিকের ২ লাখ ৬০ হাজার শিক্ষার্থীর জন্য নতুন পাঠ্যবই সরবরাহ হয়েছে ১২ লাখ ৪১ হাজার ৪৯৩টি বই।
H/A

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফ্যাসিস্টদের নাশকতার ষড়যন্ত্র রুখতে যুবদলকে সতর্ক থাকতে হবে : চাঁদপুরে যুবদল হাজীগঞ্জে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ, পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মতলব উত্তরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন মতলব উত্তরে কাউছারের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ, মানববন্ধন রাজারগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জনগণের সঙ্গে মতবিনিময় শেষে চেয়ারম্যান মোঃ মফিজুর রহমানের নির্বাচনী প্রচারনা শুরু হাজীগঞ্জ উত্তর পূর্ব মকিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জের বড়কুল আল আমিন হাফিয়া মাদসার ৫ম শেণ্রীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া খামারি ও উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে চাঁদপুরের প্রাণিসম্পদ খাত: জেলা প্রশাসক পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয়: প্রধানমন্ত্রী হাজীগঞ্জ অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপকের বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ