
রামগঞ্জে পরিত্যক্ত সেপটিক ট্যাংকিতে পড়ে দাদা মোঃ সফিউল্যাহ (৬০) ও নাতী মোঃ ওমর (২) এর করুন মৃত্যুর ঘটনা ঘটেছে।
আজ সকাল সাড়ে ১০টায় উপজেলার ৪ নম্বর ইছাপুর ইউনিয়নের নুনিয়াপাড়া গ্রামের মাদার বাড়ীর (বক্তের বাড়ী) বাগানে এ মর্মান্তিক ঘটনা ঘটে।


সফিউল্যাহর স্ত্রী মনোয়ারা বেগম জানান, দাদার সাথে প্রায়ই হাঁটতে বের হতো নাতী মোঃ ওমর। আজ সকালেও প্রতিদিনকার মতো হাঁটতে বের হওয়ার পর তাদের ফিরতে দেরি দেখে আমরা খুঁজতে বের হই। পরে বাড়ীর পাশের বাগানে পরিত্যক্ত সেপটিক ট্যাংকের পানিতে আমার স্বামী ও নাতির লাশ ভেসে থাকতে দেখি।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ পাঠানো হয়েছে।
E/N










