কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় চালকসহ চার জন বরখাস্ত

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ১৭, ২০২৩ | ২:৫৫
Link Copied Successfully!

দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনে যাত্রীবাহী সোনার বাংলা এক্সপ্রেসের ধাক্কার ঘটনায় সোনার বাংলা এক্সপ্রেসের গার্ড, লোকোমাস্টার এবং সহকারী লোকোমাস্টারসহ চারজনকে বরখাস্ত করেছে বাংলাদেশ রেলওয়ে।

সোমবার দুপুরে রেলপথ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মো. শরিফুল আলম এক ক্ষুদে বার্তায় বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেছেন, গতকাল ট্রেন দুর্ঘটনায় সোনার বাংলা ট্রেনের গার্ড আব্দুল কাদের (চট্টগ্রাম ডিভিশন), লোকোমাস্টার মো. জসিম উদ্দিন (ঢাকা হেডকোয়ার্টার), সহকারী লোক মাস্টার মো মহসিন (ঢাকা হেডকোয়ার্টার) ও হাসানপুর স্টেশনের মেইনটেইনার সিগন্যাল ওয়াহিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

চট্টগ্রামের বিভাগীয় পরিবহন কর্মকর্তা তারেক মো. ইমরানকে আহ্বায়ক করে ৪ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। তিন কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটিকে রিপোর্ট প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কমিটি তাদের তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে।

গতকাল সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী একটি মালবাহী ট্রেন কুমিল্লার হাসানপুর রেলওয়ে স্টেশনে অপেক্ষমাণ ছিল। এ সময় সোনার বাংলা এক্সপ্রেস নামক একটি যাত্রীবাহী ট্রেন মালবাহী ট্রেনটিকে ধাক্কা দেয়। এতে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এ ঘটনায় যাত্রীবাহী ট্রেনের প্রায় ১৫ জন যাত্রী আহত হন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ