বিথী নন্দীর কবিতা -স্বজাত শত্রু/ মধ্যবিত্ত

Default User
বিথী নন্দী
আপডেটঃ আগস্ট ৩০, ২০২০ | ৪:২৪
Link Copied Successfully!
স্বজাত শত্রু 
আদালতে রায় দিবে আজ, নির্যাতিতা রোহিনী।
চারিদিকে থমথমে নীরবতা ;
রোহিনীর চোখে অশ্রু, সে অশ্রুর উপকরণ হলো,
“তেল-মশলা, অপমান, টিজিং, শো পিস করে রাখার ব্যর্থ প্রচেষ্টার প্রমাণ”
ওর মুষ্টিবদ্ধ হাতে বন্দী হয়ে আছে গ্লানি,
বাবা মায়ের অক্ষমতা যৌতুক প্রদানের ।
ওর রুক্ষ চুলে জমে আছে হেরে যাওয়া
একটি জীবনের গল্প,
ওর ছেঁড়া বিবর্ণ জামাকাপড়ে লেগে আছে
চিৎকার আর স্বপ্ন ভাঙার আর্তনাদ।
ওর পায়ের কাছে জমাট বাঁধা রক্তে লেগে আছে
ওর সম্মানহানির দাগ, ওর আধখোলা চুলের
খোঁপার ভাঁজে ভাঁজে জড়িয়ে আছে
এক জীবনের হাসি আনন্দের কবর।
উকিলের তর্কাতর্কি চলছে সদ্য তোলা
কাগজের বানী নিয়ে ওর চোখের বিষন্নতা
আর ওর অসহায়তা কারো চোখেই পড়লো না।
স্রষ্টার কাছে ও আনমনে জানাচ্ছিলো অভিযোগ৷
সময় শেষে রায় দেবার পূর্বে বিচারক বললেন,
পুরুষ নামক তকমার আড়ালে আজীবন নারী-ই নস্ট করবে নারীর সম্মান।
আর সমাজ একে মেনে নিবে নিয়ম হিসেবে।
বিথী নন্দীর দুইটি কবিতা
মধ্যবিত্ত (২)
বুকপকেটে জমানো খুচরো আবেগ ;
মাস শেষে খালি মানিব্যাগটা জুড়ে থাকে রক্তজল করা
একটুকরো দীর্ঘশ্বাস।
রোজ মাথায় ঘুরে প্রেমিকার বিশ্বাস;
নিকোটিনের ধোঁয়া উড়ে উদাত্ত আকাশে,
মহাশূন্যের মুগ্ধতায় আমার স্বপ্নেরা হাসে।
শপিংমলের উঁচু তলার দোকানে ঝুলানো
ঝলমলে জামাটায় চোখ আটকে থাকে ;
কাঁধে ঝোলানো পার্সটায় জমানো কিছু টাকা,
সামনের মাসে বাবাকে একটা প্যান্টের পিস
কিনে দিবো বা, মায়ের জন্য শাড়ি কিংবা ভাইয়ের জন্য ঘড়ি।
খুচরো গুনতে গুনতে মাস না পেরুতেই
জমানো টাকা নিঃশেষ হয়ে যায়।
হাসিমুখে মানতে হয় ব্যার্থতা৷
এই টুকরো পাত্রের মত সামর্থ্যের ডালিতে
রোজ কত ব্যর্থ জীবনের গল্প সাজাই;
স্বপ্ন বুনি কত শত রাত শেষে ভোরের আলো
মুচকি হেসে জানান দেয় টানাপোড়েন এর ;
সমাজের হাসি খেলার মাঝে দাঁড়ানো
নির্বাক পথিক আমি মধ্যবিত্ত।।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে ১শ প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তার চেক বিতরণ চাঁদপুরে শব্দদূষণবিরোধী অভিযানে ৬ পরিবহন মালিকের জরিমানা চাঁদপুরে বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের জেলা কমিটি গঠন, সভাপতি মাওলানা আল আমিন, সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসানাত ভালো ফলাফলের জন্য নয়, ভালো শিক্ষিত হওয়ার জন্য পড়াশোনা চাই: চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মতলবে ডাকাতের কবলে প্রথম আলোর সাংবাদিক আলম পলাশ হাজীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল চালকের চাঁদপুরে ভেজাল দাঁতের মাজন তৈরির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদপুরে কুখ্যাত নাহিদ ডাকাত গ্রেপ্তার, একাধিক হত্যা ও ডাকাতি মামলার আসামি ড. সামছুল হক মডেল কলেজে পরিক্ষার্থী দুজন, পাস করেনি কেউ হাজীগঞ্জের মেনাপুরে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ৩ জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ যাত্রীকে কোস্ট গার্ডের চিকিৎসা সহায়তা ডেঙ্গু রোগীর লাশ বহন করতে গিয়ে অ্যাম্বুলেন্স চালক সোহেল নিজেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলেন শাহরাস্তির ৩ বিদ্যালয় পরিদর্শনে জেলা শিক্ষা অফিসার, এসএসসি ফল উন্নয়নে বিশেষ নির্দেশনা চাঁদপুরে জমি নিয়ে বিরোধে ছোট ভাই ও তার স্ত্রীর ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ হাজীগঞ্জে লুঙ্গির ভাঁজে মিলল ৫১১ পিস ইয়াবা, গ্রেপ্তার শীর্ষ মাদক ব্যবসায়ী জুলহাস শাহরাস্তিতে যানজট নিরসনে পৌর প্রশাসকের উদ্যোগে সভা অনুষ্ঠিত ডেঙ্গুজ্বরে মারা যাওয়া মতলবের সামিরের স্বরণে সহপাঠীদের দোয়া কর্মদক্ষতা ও মানবিক সেবায় আস্থা অর্জন করছেন এসিল্যান্ড আনিসুর রহমান জেলায় ৪র্থ উপজেলায় শীর্ষে কেএফটি কলেজিয়েট স্কুল মতলবে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ পুলিশ হেফাজতে