শুনে শুনে ৩০ পারা কোরআন মুখস্ত করেন কুমিল্লার দৃষ্টিশক্তিহীন ইকবাল

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ১১, ২০২৩ | ৫:৫০
Link Copied Successfully!

দৃষ্টিশক্তিহীন অন্ধ ইকবাল হোসেন। তার বয়স যখন সাড়ে চার, তখন টাইফয়েড জ্বরের প্রভাবেই দুচোখের দৃষ্টি হারান তিনি। তবে এছাড়াও তার আসল পরিচয় হলো তিনি কোরআনের হাফেজ। ইকবাল সহপাঠী আর শিক্ষকের কাছে শুনে শুনে ৩০ পারা কোরআন মুখস্ত করেন মাত্র ১৩ বছর বয়সে।

হাফেজ ইকবাল হোসেনে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামের বাসিন্দা। অন্ধ হলেও থেমে থাকেননি তিনি। ছোটবেলা থেকে পরিবারে অসচ্ছলতা দূর করতে অন্ধত্বকে জয় করে হাল ধরেছেন সংসারের। স্বনির্ভর হতে বাড়ির পাশে করেছেন একটি চায়ের দোকান। এছাড়া যুক্ত রয়েছেন সমাজিক কর্মকাণ্ড ও বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপনার কাজে। শ্রোতা হিসেবে পুরস্কার পেয়েছেন বিবিসি বাংলা ও বাংলাদেশ বেতার থেকে। স্বপ্ন দেখেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল জনপদকে এগিয়ে নেওয়ার।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নিজ এলাকায় বেশ পরিচিতি ইকবাল। এ গ্রামের শিক্ষা বিস্তারে তার বেশ অবদান রয়েছে। আশেপাশের এলাকার ধনাঢ্য ব্যক্তিদের সহযোগিতায় ‘মুরাদ বেতার সংঘ’ নামের একটি সংগঠন করেছেন তিনি। সংগঠনের পক্ষ থেকে অসচ্ছল ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য আর্থিক সহযোগিতা করছেন তিনি। এছাড়া প্রতি বছর এই গ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে থাকেন তার গড়া সংগঠনটি।

বিজ্ঞাপন

হাফেজ ইকবাল হোসেন বলেন, জ্বরে দৃষ্টিশক্তি হারানোর পর সংগ্রাম করার ইচ্ছে নিয়ে মাদরাসায় ভর্তি হই। দৃষ্টিশক্তি না থাকলেও মানুষ ইচ্ছে করলে সবকিছু পারে। আমি আমার এলাকার মানুষদের ধন্যবাদ জানাই যারা আমার চলার পথে সাহস দিয়ে সবসময় পাশে থেকেছেন।

আবদুল হক নামের নাগাইশ গ্রামের এক বাসিন্দা বলেন, সাড়ে ৪ বছর বয়সেই জ্বরে আক্রান্ত হয়ে চোখের দৃষ্টি হারায় ইকবাল। নাইঘর গ্রামে হাফেজিয়া মাদরাসায় ভর্তি হন। বন্ধুদের কাছে শুনে শুনে ৩০ পারা কোরআন মুখস্থ করে হাফেজ হন। ছোটবেলা থেকে ছেলেটা সংগ্রাম করে নিজের পায়ে দাঁড়িয়েছে।

নাগাইশ গ্রামের বাসিন্দা নূরুল আমিন বলেন, ইকবাল তার আগ্রহ আর মেধা শক্তি দিয়ে আল্লাহর রহমতে হাফেজে কুরআন হয়েছে। বাড়ির সামনে সে একটা চায়ের দোকান পরিচালনা করে। সে যা পায় তা দিয়ে সংসার চালায়। নিজে রেডিও শোনে, অন্যদের রেডিও শোনার জন্য বলে।

বিজ্ঞাপন

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা বলেন, হাফেজ ইকবাল সম্পর্কে তেমন কিছু জানি না। তবে আপনার (সংবাদকর্মীর) কাছ থেকে যা শুনছি নিঃসন্দেহে তা প্রশংসার দাবিদার। আমি খোঁজ নিয়ে দেখছি, হাফেজ ইকবালের জন্য যা যা করার সব করা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু