
কুমিল্লায় মাদকদ্রব্য’সহ ভারতীয় নাগরিক ভারতীয়
Link Copied Successfully!


কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন পাঁচথুবী এলাকায় ৮৯ বোতল বিদেশী মদ ও ২৩ ক্যান বিয়ার’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-১১।
র্যাব-১১, এর একটি আভিযানিক দল ভোরে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন পাঁচথুবী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৮৯ বোতল বিদেশী মদ ও ২৩ ক্যান বিয়ার’সহ একজন ভারতীয় মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত ভারতীয় মাদক ব্যবসায়ী ভারতের ত্রিপুরা বক্সনগর সিপাহীজলা জেলার সুনামুড়া থানার কুলুবাড়ী গ্রামের আব্দুল মালেকের ছেলে কবির হোসেন (৩৬)।


র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।







