
কুমিল্লায় তিন কেজি গাঁজা’সহ সুমা গ্রেফতার
Link Copied Successfully!


কুমিল্লা জেলার সদর দক্ষিন মডেল থানাধীন পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা হতে তিন কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-১১।
র্যাব-১১, এর একটি আভিযানিক দল সকাল কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে তিন কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর থানাধীন বাদুরাবাজার গ্রামের মোঃ শহীদুল ইসলাম এর মেয়ে হাসি আক্তার সুমা (২৫)।


র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
Ni/N







