কুমিল্লায় আর্জেন্টিনার জয়ে আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল শিশুর

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ১৯, ২০২২ | ৫:১৩
Link Copied Successfully!

কুমিল্লার মনোহরগঞ্জে আর্জেন্টিনার জয়ে উল্লাস করতে গিয়ে মো. শাওন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

নিহত শাওন (১১) খিলা পশ্চিমপাড়া গ্রামের মিলন মিয়ার ছেলে।

পুলিশ এবং স্থানীয়রা জানান, আর্জেন্টিনা ফুটবল দল বিশ্বকাপ জয়ের পর সড়কে নেমে একদল কিশোর আনন্দ মিছিল এবং উল্লাস করতে থাকে। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল শাওনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সে নিহত হয়।

বিজ্ঞাপন

লালমাই হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ফারুক জানান, আর্জেন্টিনার জয়ে আনন্দ করার সময় খিলা ইউটার্ন এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে শাওন ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী অন্তর (২৩) ও জিহাদ (২২) গুরুতর আহত হন।

তিনি আরও জানান, লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু