
রাজধানীতে বড় পর্দায় খেলা দেখতে আসার পথে দুই বন্ধুর মৃত্যু
Link Copied Successfully!


রাজধানীর কলাবাগান এলাকায় মধ্যরাতে কাভার্ডভ্যানের চাপায় যে দুই রিকশা আরোহী প্রাণ হারিয়েছেন, তাদের পরিচয় পাওয়া গেছে। তারা দুই বন্ধু। আর্জেন্টিনার খেলা বড় পর্দায় দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যাচ্ছিলেন তারা।
গতকাল রাত সাড়ে ১২টার দিকে ধানমণ্ডি ৩২ নম্বরের প্রধান সড়কের রাসেল স্কয়ার মোড়ে বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যান দুইজনের রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। এ সময় রাস্তায় থাকা আরও দুজন গুরুতর আহত হন।
কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর বলেন, দুই বন্ধু রাতে টিএসসিতে বড় পর্দায় বিশ্বকাপের খেলা দেখবেন বলে রিকশায় করে যাচ্ছিলেন। পথে কলাবাগানে দুর্ঘটনার শিকার হন তারা। দুর্ঘটনার পর কাভার্ডভ্যান ফেলে চালক ও হেলপার পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে ভ্যানটি জব্দ করে।


Ni/N







