বিছানায় স্ত্রীর গলাকাটা লাশ, ফ্যানে ঝুলছিল স্বামী

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ নভেম্বর ৩০, ২০২২ | ৪:৪৩
Link Copied Successfully!

রাজধানীর যাত্রাবাড়ী থেকে দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকালে কাজলার একটি বাসা থেকে স্ত্রীর গলাকাটা ও স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

নিহতরা হলেন- রবিউল (২৫) ও তার স্ত্রী বন্যা (২০)। তাদের বিস্তারিত নাম-পরিচয় এখনো জানা যায়নি।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, দুপুর ২টার পর থেকেই রবিউল ও বন্যার কোনো সাড়া পাচ্ছিলেন না বাড়ির মালিক। বিকাল ৪টার দিকে প্রতিবেশীরা দরজা ধাক্কা দিয়েও কোনো সাড়া পাচ্ছিলেন না। খবর পেয়ে পুলিশ এসে দুজনের লাশ উদ্ধার করে।

তিনতলা বাসার দোতলায় নিহত দম্পতি বাস করতেন। রবিউল স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। দুই বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে তারা বিয়ে করেন।

যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম যুগান্তরকে বলেন, ধারণা করা হচ্ছে, স্ত্রীকে হত্যার পর স্বামী ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, রবিউলের লাশ গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলছিল। তার মুখ ওড়না দিয়ে বাঁধা ছিল।

ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে জানিয়ে ওসি বলেন, দম্পতির লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ