কুমিল্লায় ধানক্ষেতে থেকে মুয়াজ্জিনের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ২৭, ২০২২ | ৩:৪৯
Link Copied Successfully!

কুমিল্লার বুড়িচংয়ে হাফেজ সাদেকুর রহমান (২৬) নামে এক মুয়াজ্জিনের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে উপজেলার ময়নামতি ইউপির নামতলা এলাকায় ধানক্ষেত থেকে হাফেজ সাদেকুর রহমানের লাশ উদ্ধার করা হয়।

নিহত হাফেজ সাদেকুর রহমান জেলার চান্দিনা উপজেলার বিচুন্দাইর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানান, হাফেজ সাদেকুর নামতলা গ্রামের একটি বাড়িতে লজিং থেকে এলাকার মসজিদে মুয়াজ্জিন এবং ক্যান্টনমেন্ট মার্কেটের একটি মোবাইল দোকানে চাকরি করতেন। শনিবার রাতে ওই গ্রামের স্থানীয় যুবকদের সঙ্গে ফুটবল খেলা দেখা শেষে নিজ কক্ষে ঘুমাতে যান। ভোরে মক্তবে যাওয়ার সময় বাড়ির পাশে ধানক্ষেতে তার লাশ দেখতে পায় শিশুরা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে বুড়িচং থানার ওসি মারুফ আহমেদ বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। শিগগিরই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে মেঘনা নদী থেকে ১৪ বছর বয়সী অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি’: প্রধানমন্ত্রী মতলবে ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কেন্দ্রে হরিলুট: কাগজে-কলমে হাজারো শিক্ষার্থী, বাস্তবে নেই অস্তিত্ব! ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম ‘শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে’ ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু, একসঙ্গে জানাযা শেষে দাফন চাঁদপুরে বাকি না দেওয়ায় দোকানির বিরুদ্ধে থানায় অভিযোগ হাজীগঞ্জে নিজ উদ্যোগে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন ইউপি সদস্য পদপ্রার্থী সম্রাট প্রধানীয়া চাঁদপুরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রি , দুই প্রতিষ্ঠানকে জরিমানা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন অডিট ফি ও সিডিএফ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চান্দ্রা বিকল্প কেন্দ্রীয় সমবায় সমিত মতলব উত্তরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুর বড় স্টেশনে ছিনতাই করা ১৮ ভরি স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩ মতলব দক্ষিণে র‍্যালি ও আলোচনার মাধ্যমে সমবায় দিবস পালিত চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩৮ নেতাকর্মীসহ ৪৪ জন গ্রেফতার, ২৫ কিশোর আটক মতলব দক্ষিণে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনাসভা