কুমিল্লায় আ.লীগ-বিএনপি সংঘর্ষে পুলিশসহ শতাধিক আহত

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ৩১, ২০২২ | ৬:৪৭
Link Copied Successfully!

কুমিল্লার নাঙ্গলকোটে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে পুলিশসহ শতাধিক আহত হয়েছেন।

বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নাঙ্গলকোট পৌর বাজার, রেলগেট, লোটাস চত্বরসহ আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ ও ফাঁকা গুলি বর্ষণ করে। এ সময় থানার ওসি ফারুক হোসেনসহ চার পুলিশ সদস্য আহত হন।

বিজ্ঞাপন

সংঘর্ষের সময় পৌর সদরের লোটাস চত্বর ও আশপাশের এলাকার স্থাপনা, বিএনপির অফিসসহ বিভিন্ন দোকানপাট ভাঙচুর করা হয়। একটি মোটরসাইকেলসহ ব্যানার ও বেশকিছু ফেস্টুনে অগ্নিসংযোগ করা হয়।

এছাড়া পুলিশের ছোড়া টিয়ারশেলে নাঙ্গলকোট আরিফুর রহমান সরকারি উচ্চ বিদ্যালয়ের ২৭ শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সংঘর্ষে বিএনপি কর্মী মাইন উদ্দিন, স্বপন, রাসেল, নুরনবী ও ফরহাদসহ ১০/১৫ জন গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

অপরদিকে আওয়ামী লীগের রুহুল আমিন, সাইফুল ইসলাম, নাজমুল, মাসুদ আলম মিয়াজী, আশিকুর রহমান, ফারুকসহ অন্তত ২০ জন নেতাকর্মী আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কুমিল্লার মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্রে জানা গেছে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি ও খালেদা জিয়ার স্থায়ী মুক্তির দাবিতে বুধবার সকালে বিএনপির সাবেক এমপি আবদুল গফুর ভুঁইয়ার নেতৃত্বে উপজেলা বিএনপি পৌর বাজারের খিলা অটোরিকশা স্ট্যান্ডে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। এ সময় পৌর বাজার অতিক্রম করার সময় আওয়ামী লীগের একটি মিছিলের মুখোমুখি হন তারা। এ সময় উভয়পক্ষের মধ্যে অন্তত দুই ঘণ্টা দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ